মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বারহাট্টায় শিকলে বন্দি মাদকাসক্ত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার নেত্রকোণায় টিটিসিতে জেলা প্রশাসক, বিদেশগামী কর্মীদের দিলেন গুরুত্বপূর্ণ পরামর্শ বারহাট্টায় দোকানের ক্যাশবাক্সে ইয়াবা, মালিক আটক জবি বাসে হামলা, আহত ১০ পাস না করা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের (শোকজ) দিয়েছে জেলা শিক্ষা বিভাগ। পলাশবাড়ীতে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে সোরাইয়া আক্তার রিমির সাফল্য, ডাক্তার হওয়ার স্বপ্ন যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ, নিখোঁজের দাবি বাবার গোবিন্দগঞ্জে এমপি লিংকন ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি শুরু বিশেষ অভিযানে মূল্যমানের দুষ্প্রাপ্য কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, আটক -১ জমি বিরোধে অভিযোগের পর ফের হামলার অভিযোগ, আহত মা-ছেলে হাসপাতালে
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড়দের পাশে লিংক থ্রি, বিতরণ ১৩টি জার্সি
/ ১০ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ৮:০৫ পূর্বাহ্ন

বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড়দের পাশে লিংক থ্রি, বিতরণ ১৩টি জার্সি

নয়ন হোসেন
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড়দের উৎসাহিত করতে তাদের মাঝে ১৩টি জার্সি বিতরণ করেছে লিংক থ্রি। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদক ও অনলাইন জুয়া থেকে দূরে রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

সোমবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বীরগড় এলাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া একাদশের খেলোয়াড়দের হাতে এসব জার্সি তুলে দেন লিংক থ্রির হরিপুর উপজেলা ডিএসএম মো. মামুন আলম ও ম্যানেজার মো. স্বাধীন।
জার্সি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরগড়ের স্থানীয় ক্রীড়া সংগঠক রবিউল ইসলাম, জুয়েল রানা, সাংবাদিক রাজু, সুজনসহ বীরগড় ক্রীড়া একাদশের খেলোয়াড় ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।

জার্সি হাতে পেয়ে খেলোয়াড়দের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। তারা বলেন, এ ধরনের সহযোগিতা স্থানীয় পর্যায়ে খেলাধুলার প্রতি তরুণদের আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতেও ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

লিংক থ্রির হরিপুর উপজেলা ডিএসএম মো. মামুন আলম বলেন, “তরুণ সমাজকে মাদক ও অনলাইন জুয়ার মতো ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের উৎসাহিত করা এবং তাদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”
স্থানীয় ক্রীড়াপ্রেমীরা বলেন, খেলাধুলার সামগ্রী ও জার্সির মতো সহযোগিতা পেলে প্রত্যন্ত এলাকার তরুণরা আরও উৎসাহের সঙ্গে খেলাধুলায় অংশগ্রহণ করবে। এতে সুস্থ ও সুন্দর সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে খেলাধুলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Verified by MonsterInsights