সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। তালামীযে ইসলামিয়া হাজরাই আঞ্চলিক শাখার কাউন্সিল সম্পন্ন। ইশ্বরীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের ওপর প্রাণঘাতী হামলার অভিযোগ। ঠাকুরগাঁওয়ে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত মোল্লাহাটে বস্তাবন্দি কন্যাশিশুর মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন নেত্রকোনায় এতিমখানার খাবার খেয়ে অসুস্থ ২০ শিক্ষার্থী ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: ধানের শীষের প্রার্থী ফয়সাল আমিনের ঐক্যের আহ্বান জয়পুরহাটের পাঁচবিবির শসা ক্ষেতে মিলল টাইলস মিস্ত্রীর লাশ পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে দৃষ্টিভঙ্গি বদলাতে হবে: ডিসি জাহিদ। রাজনীতির অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ : চৌগাছায় মেয়র পদে আতিকুর রহমান লেন্টুর বিকল্প দেখছেন না পৌরবাসী।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফল দেখতে বের হয়ে নিখোঁজ প্রাচুর্য দাশ মুগ্ধ ,২৭ ঘণ্টায়ও মেলেনি সন্ধান।
/ ৭১১ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ৩:২৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফল দেখতে বের হয়ে নিখোঁজ প্রাচুর্য দাশ মুগ্ধ ,২৭ ঘণ্টায়ও মেলেনি সন্ধান।

নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার,
চট্টগ্রাম জেলা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন পাথরঘাটা এলাকা থেকে এসএসসি পরীক্ষার ফলাফল দেখতে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছে প্রাচুর্য দাশ মুগ্ধ নামে এক কিশোর। গতকাল ১০ আগস্ট ২০২৬, সোমবার সকাল আনুমানিক ৮টার দিকে বাসা থেকে বের হওয়ার পর এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ প্রাচুর্য দাশ মুগ্ধ দোদুল চাঁপা দে ও বিপ্লব কুমার দাস দম্পতির একমাত্র সন্তান। পরিবারের সদস্যরা জানান, এসএসসি পরীক্ষার ফলাফল দেখার উদ্দেশ্যে সে নগরীর পাথরঘাটার বাসা থেকে বের হয়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে আর বাসায় ফিরে আসেনি।
মুগ্ধ নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। এরই মধ্যে নিখোঁজের প্রায় ২৭ ঘণ্টা অতিবাহিত হলেও তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। একমাত্র সন্তানকে খুঁজে না পেয়ে মুগ্ধের বাবা-মা অসুস্থ হয়ে পড়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
পরিবারের পক্ষ থেকে মুগ্ধের সন্ধানে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি প্রাচুর্য দাশ মুগ্ধকে কোথাও দেখে থাকেন অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৮১২৩৭৭৬২৯
পরিবারের পক্ষ থেকে মুগ্ধের প্রতি আবেগঘন অনুরোধ জানিয়ে বলা হয়েছে—
“মুগ্ধ বাবা, তুমি যদি এই পোস্টটি দেখে থাকো, তাহলে আর দেরি না করে বাসায় ফিরে এসো বাবা। তোমাকে না পেয়ে তোমার মা-বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তুমি তাদের একমাত্র সন্তান, তাদের নয়নের মণি। তোমার মা-বাবার কাছে ফিরে এসো।”
পরিবারের সদস্যরা আশা করছেন, সবার সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় দ্রুত নিখোঁজ প্রাচুর্য দাশ মুগ্ধের সন্ধান পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights