বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে
/ ৭০ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৬ পূর্বাহ্ন

ধামইরহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে

মোঃ জিহান বাবু (নওগাঁ) প্রতিনিধি:

সারা দেশের ন্যায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ণাঢ্য পরিবেশে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ধামইরহাট উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ধামইরহাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ রুহুল আমিন উপস্থিত সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন।বক্তব্যে আলহাজ্ব মোঃ রুহুল আমিন বলেন, “কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করেছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ভালোবাসাকে বুকে ধারণ করে আজ আমরা এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি।

আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে আমরা একতাবদ্ধ হয়ে এগিয়ে যাব এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করব।”

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মামুনুর রশীদ মামুন, সদস্য সচিব আলম শাহ এবং যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুর রউফ। বক্তারা দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

উক্ত বর্ণাঢ্য অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধামইরহাট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ রাইহান কবির, উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল, সরকারি কলেজ ছাত্রদল এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights