বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
​চৌগাছায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে প্রণোদনা, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ।
/ ১১৯ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০২ পূর্বাহ্ন

​চৌগাছায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে প্রণোদনা, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ।

মোঃযায়েদ আলী জাহিদ
যশোর জেলা প্রতিনিধি।

​যশোরের চৌগাছা উপজেলায় বিভিন্ন গ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বিশেষ আর্থিক প্রণোদনা, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
​আজ বুধবার চৌগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সরকারের উন্নয়ন কর্মসূচির আওতায় নির্বাচিত সুবিধাভোগীদের হাতে এসব সামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।
​বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্তিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ সালাম, পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা আউলিয়ার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার রাজু আহাম্মেদ সহ বিএনপি নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াত ইসলাম চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
​অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের স্বাবলম্বিতা অর্জনে এ ধরনের সাহায্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাইসাইকেল এবং নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন তাদের অর্থনৈতিকভাবে এগিয়ে যেতে সহায়তা করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights