
বেলকুচি উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং গভর্নিং বডি/ম্যানেজিং কমিটির সভাপতিগণের সমন্বয়ে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা
মোঃ হাবিবুর রহমান বেলকুচি সিরাজগঞ্জ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আমিরুল ইসলাম খান, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৬ সিরাজগঞ্জ-৫ ও সম্মানিত সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব আফরিন জাহান, উপজেলা নির্বাহী অফিসার, বেলকুচি, সিরাজগঞ্জ
বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় বেলকুচি উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম. গোলাম রেজা, বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব ইশরাত জাহান, বেলকুচি সরকারি কলেজ অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমীন, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, রেজাউল করিম,
আয়োজনে: উপজেলা প্রশাসন, বেলকুচি, সিরাজগঞ্জ





