
শাবিপ্রবিতে ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিক্রুটমেন্ট পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে ভাইস চ্যান্সেলর।
আল আমিন সুমন আহমদ
সিলেট প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেটে ক্যাডেট পাইলট এবং ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (এএমই) নিয়োগের লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের রিক্রুটমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ খায়রুল ইসলাম।
এসময় ভাইস চ্যান্সেলর শিক্ষার্থীদের প্রযুক্তি ও এভিয়েশন খাতে যুক্ত করার এমন উদ্যোগ গ্রহণের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সকে স্বাগত জানান।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স তরুণদের আন্তর্জাতিক মানের এভিয়েশন একাডেমিতে প্রশিক্ষণ প্রদান এবং এভিয়েশন খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরির লক্ষ্যে এই কোম্পানি-স্পনসরড প্রোগ্রামের আয়োজন করে।
পূর্বে ঘোষিত ২৯ আগস্টের নির্ধারিত সময়ের মধ্যে জমা পড়া আবেদনকারীদের মধ্য থেকে বাছাই করা প্রার্থীদের নিয়ে আজ ক্যাম্পাসে স্পট অ্যাসেসমেন্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মোঃ কামরুল ইসলাম।





