বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
৩৯৫ চরে মাধ্যমিক স্কুল নেই, প্রাথমিকেই থামছে শিক্ষার স্বপ্ন চেইন সিস্টেম’, র‍্যাগিং ও মানসিক চাপ: রুয়েট ছাড়ার সিদ্ধান্ত মাইশার তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও ৭ শতাধিক আসন্ন মহিষার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে মোঃ সেলিম হাওলাদার সুনামগঞ্জে ব্যাটারী চালিত অটো রিকশায় নতুন নম্বর প্লেট প্রদানের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন মালিক শ্রমিক সমবায় পরিষদ শ্রেষ্ঠত্বের হ্যাটট্রিক, তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি শাকের দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি গাইবান্ধার ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি মিজানুর ফতুল্লায় গ্রেপ্তার মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধায় নারীকে ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মোঃমিজানুর রহমান শেখ (২৭)-কে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চকটি মোড় থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (৬ সেপ্টেম্বর) ফতুল্লার পঞ্চকটি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে গাইবান্ধা সদর থানায় ,(৭ সেপ্টেম্বর সোমবার)হস্তান্তর করে র‍্যাব। আদালতের নির্দেশে গত ২ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় মামলাটি মুজুর হয়। গ্রেপ্তার মিজানুর রহমান শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করা হয় সোনারগাঁয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সোনারগাঁয়ে এককোপে ২২ সেলাই: সংবাদ সম্মেলনে দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি গাইবান্ধার নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বেনাপোলে ভ্যানচালকের গলাচেপে ধরে ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আটক-২
/ ১৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন

বেনাপোলে ভ্যানচালকের গলাচেপে ধরে ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে আটক-২

জাকির হোসেন, বেনাপোল(শার্শা) প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ব্যাটারিচালিত ভ্যানচালকের গলা চেপে ধরে ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে মেহেদী হাসান (৩৩) ও আব্দুর সবুর (৪৫) নামে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে বেনাপোল পোর্ট থানার নারায়ণপুর নতুনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মেহেদী হাসান বেনাপোল পোর্ট থানার গাজীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে এবং আব্দুর সবুর নারায়ণপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আইয়ুব আলী মোড়লের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভ্যানচালকের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে ভ্যানসহ তাদের আটক করেন। পরে পুলিশ গিয়ে ভ্যানটি জব্দ করে দুইজনকে হেফাজতে নেয়।

এ ঘটনায় ভ্যানচালক শহিদ গাজীর স্ত্রী মোছাঃ রিনা খাতুন (৩১) বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেনাপোল পোর্ট থানায় গিয়ে এজাহার দায়ের করেন। এজাহারের ভিত্তিতে একই দিন বেনাপোল পোর্ট থানায় মামলা নম্বর-২, দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৮২ ও ৪১১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, পাটবাড়ি গ্রামের ভ্যানচালক শহিদ গাজী (৪৫) প্রতিদিনের মতো বুধবার বিকেল ৩টার দিকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে ভাড়ায় চালানোর জন্য বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বড়আঁচড়া গ্রামের এমপি মার্কেটের সামনে অবস্থানকালে মেহেদী হাসান ও আব্দুর সবুর তার ভ্যানে ওঠেন। তারা বেনাপোল পৌর গেটে যাওয়ার কথা বলেন।

রাত ৮টা ২০ মিনিটের দিকে পৌর গেট থেকে দুইজন বাহাদুরপুর বাজারে যাওয়ার কথা বললে শহিদ গাজী তাদের নিয়ে রওনা হন।
রাত ৯টার দিকে নারায়ণপুর নতুনপাড়া এলাকায় মৃত বুলু সরদারের বাড়ির পাশে পাকা সড়কে পৌঁছালে ভ্যানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় মেহেদী হাসান পেছন থেকে শহিদ গাজীর গলা চেপে ধরেন। অপর আসামি আব্দুর সবুর তাকে কিল-ঘুষি মারতে থাকেন। একপর্যায়ে শহিদকে ভ্যান থেকে ফেলে দিয়ে দুইজন ভ্যানটি নিয়ে পালানোর চেষ্টা করেন।

শহিদ গাজীর ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করেন। পরে ঘটনাস্থল থেকে প্রায় ২০০ গজ দূরে ভ্যানসহ মেহেদী হাসান ও আব্দুর সবুরকে আটক করে বোয়ালিয়া বাজারে নিয়ে যান স্থানীয়রা।

খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ সেখানে গিয়ে প্রায় ৭০ হাজার টাকা মূল্যের ব্যাটারিচালিত ভ্যানটি জব্দ করে এবং দুইজনকে হেফাজতে নেয়।
পরে মেহেদী হাসান ও আব্দুর সবুরকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এদিকে ঘটনার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ভ্যানচালক শহিদ গাজী। তাকেও শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, মামলার দুই আসামির মধ্যে আব্দুর সবুরের বিরুদ্ধে বাগেরহাটের ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর একটি মামলা রয়েছে। ফকিরহাট থানার মামলা নম্বর-১১/১১, তারিখ ২৯ জানুয়ারি ২০২১; জিআর নম্বর-১১/২০২১ এবং ধারা ৩৬(১) সারণির ১৯(খ)।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

প্রেরক,
মোঃ জাকির হোসেন
বেনাপোল,শার্শা,যশোর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
গাইবান্ধার ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি মিজানুর ফতুল্লায় গ্রেপ্তার মোঃ আশরাফুল ইসলাম আকন্দ স্টাফ রিপোর্টার গাইবান্ধায় নারীকে ধর্ষণ, ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মোঃমিজানুর রহমান শেখ (২৭)-কে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চকটি মোড় থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। রবিবার (৬ সেপ্টেম্বর) ফতুল্লার পঞ্চকটি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে গাইবান্ধা সদর থানায় ,(৭ সেপ্টেম্বর সোমবার)হস্তান্তর করে র‍্যাব। আদালতের নির্দেশে গত ২ সেপ্টেম্বর গাইবান্ধা সদর থানায় মামলাটি মুজুর হয়। গ্রেপ্তার মিজানুর রহমান শেখ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। পরে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করা হয়
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights