বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হয়।
/ ৯৫ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত হয়।

সিনিয়র রিপোর্টারঃ মোঃ রাকিবুল ইসলাম।

সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং সাংবাদিকদের পেশাগত অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা, ৪ সেপ্টেম্বর ২০২৬: দীর্ঘ ৪৪ বছরের ঐতিহ্য ও গৌরবময় পথচলায় জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ সভায় দেশের বিভিন্ন বিভাগ, জেলা ও মহানগর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।
জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব মোহাম্মদ আলমগীর গনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করা, জেলা-উপজেলা, মহানগর ও বিভাগীয় পর্যায়ের কমিটির কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মহাসচিব মোহাম্মদ আলমগীর গনি বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সাংবাদিকদের পেশাগত দক্ষতা, সততা, নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা নিশ্চিত করতে হবে। সময়ের সঙ্গে সাংবাদিকতার ধরন ও প্রযুক্তি পরিবর্তিত হচ্ছে। তাই নতুন ও প্রবীণ সাংবাদিকদের জন্য নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা ও পেশাগত দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করতে হবে।
তিনি বলেন, একজন সাংবাদিককে শুধু সংবাদ সংগ্রহ ও পরিবেশন জানলেই হবে না; তথ্য যাচাই, অনুসন্ধানী সাংবাদিকতা, আইন ও নৈতিকতার বিষয়, প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ সম্পর্কেও দক্ষ হতে হবে। সাংবাদিকদের গুণগত মান বৃদ্ধি এবং পেশাগত সক্ষমতা উন্নয়নের মাধ্যমে একটি দক্ষ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ গড়ে তোলা জাতীয় সাংবাদিক সংস্থার অন্যতম প্রধান লক্ষ্য।
মহাসচিব আরও বলেন, দেশের সাংবাদিকদের পেশাগত অধিকার, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ে জাতীয় সাংবাদিক সংস্থা সবসময় সোচ্চার থাকবে। সাংবাদিকদের অধিকার আদায়ে বিভাজন নয়, প্রয়োজন ঐক্য ও সাংগঠনিক শক্তি। তাই দেশের প্রতিটি জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় কমিটিকে নিয়মতান্ত্রিকভাবে সক্রিয় করতে হবে। সংগঠনের শক্তিশালী সাংগঠনিক কাঠামোই সাংবাদিক সমাজের ন্যায্য অধিকার আদায়ের অন্যতম প্রধান ভিত্তি হতে পারে।
তিনি সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে পারস্পরিক সৌহার্দ্য, শৃঙ্খলা ও ঐক্য বজায় রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কার্যক্রমে গণমাধ্যমের ইতিবাচক, গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি প্রয়াত সাংবাদিক মোহাম্মদ আলতাফ হোসেনের প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা নিয়মতান্ত্রিক ও ধারাবাহিক সাংগঠনিক কার্যক্রমের মধ্য দিয়ে ইতোমধ্যে ৪৪ বছর অতিক্রম করেছে। দীর্ঘ এই পথচলায় দেশের সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, কল্যাণ ও সাংবাদিকতার মানোন্নয়নে সংগঠনটি বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সভায় জাতীয় সাংবাদিক সংস্থার নীতি নির্ধারণী পরিষদের সভাপতি মো. জামাল হোসেন, সদস্য সচিব মোহাম্মদ মনজুর হোসেন, নির্বাহী সদস্য মোহাম্মদ শাহজাহান মোল্লা, এ কে আজাদ, মো. খাইরুল ইসলাম, মোহাম্মদ রাব্বি মোল্লা ও এম আর ক্রেসসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় সাংবাদিক সংস্থার কার্যনির্বাহী পরিষদের সভাপতি মোসাঃ আসিয়া আক্তার সভায় উপস্থিত থেকে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। এছাড়া সহসভাপতি মো. আব্দুল মজিদ, মো. আতিকুর রহমান আজাদ, মো. মনজুরুল হক, শিহাব উদ্দিন আহমেদ টিপু ও সিকদার আরিফুল আলম টিটো উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার যুগ্ম মহাসচিব মো. মামুনুর রশিদ। এ সময় যুগ্ম মহাসচিব এম এ আকাশ ও মো. আনোয়ারুল হক, সহকারী মহাসচিব মো. নাজির হোসেন ও প্রিয়াঙ্কা ইসলামসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর কমিটির সভাপতি এম. হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক শেখ মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক নূরনবী সোহেল, ঢাকা জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মহসিন উদ্দিন, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ শিহাব উদ্দিন রাজ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম এবং সাংগঠনিক সচিব মোহাম্মদ মেহেদী হাসানসহ দেশের বিভিন্ন জেলা, মহানগর ও বিভাগীয় কমিটির সভাপতি-সাধারণ সম্পাদকরা।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী পর্ষদের সদস্য ও পটুয়াখালী জেলা শাখার সভাপতি সাংবাদিক আলহাজ্ব ফিরোজ আহমেদ ও সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম কামরুল।
সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু একটি পেশা নয়—এটি সমাজ ও রাষ্ট্রের প্রতি একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তাই সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে।
নীতি নির্ধারণী পরিষদের সদস্য সচিব মোহাম্মদ মনজুর হোসেন সংগঠনের প্রতিটি জেলা, উপজেলা, মহানগর ও বিভাগীয় কমিটিকে আরও সুসংগঠিত ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি নতুন সাংবাদিকদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
বক্তারা সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলা, নিয়মতান্ত্রিক কার্যক্রম, পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেন। আগামী দিনে জাতীয় সাংবাদিক সংস্থাকে দেশের সাংবাদিক সমাজের একটি শক্তিশালী, দায়িত্বশীল ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
দিনব্যাপী এ বর্ধিত সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় দুই শতাধিক সিনিয়র সাংবাদিক ও সংগঠনে

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights