বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সালথায় আড়াই মাস ধরে নিখোঁজ ১৩ বছরের ইমরান ভ্যান উদ্ধার হলেও মেলেনি কিশোরের সন্ধান, প্রধান অভিযুক্ত পলাতক
/ ৫৬ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন

সালথায় আড়াই মাস ধরে নিখোঁজ ১৩ বছরের ইমরান
ভ্যান উদ্ধার হলেও মেলেনি কিশোরের সন্ধান, প্রধান অভিযুক্ত পলাতক
মামুন মিঞা
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের সালথায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ আড়াই মাস ধরে নিখোঁজ রয়েছে ১৩ বছরের কিশোর ইমরান খান। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে চরম হতাশা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে পরিবার। ছেলে জীবিত না মৃত—কোনোটিই জানতে পারছেন না স্বজনরা।
নিখোঁজ ইমরান খান সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া ভদ্রপাড়া গ্রামের চুন্নু খান ও হাজেরা বেগম দম্পতির ছেলে। সংসারের অভাব মেটাতে মাঝে মাঝে বাবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বের হতো সে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ জুন প্রতিবেশী শামীম মোল্যার (২১) ধান ভাঙানোর কথা বলে বাবার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয় ইমরান। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার তিন দিন পর, ১৭ জুন একটি পাটক্ষেত থেকে ইমরানের ব্যবহৃত জুতা ও একটি কোদাল উদ্ধার করে পুলিশ। পরে পার্শ্ববর্তী মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি এলাকার একটি বাড়ি থেকে তার ব্যবহৃত ভ্যানটিও উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইমরানের বাবা বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। মামলার তদন্তে পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন জামিনে থাকলেও দুজন বর্তমানে কারাগারে রয়েছেন। তবে মামলার প্রধান অভিযুক্ত শামীম মোল্লা এখনও পলাতক।
ইমরানের মা হাজেরা বেগম বলেন, ভ্যানটি উদ্ধার হলেও তার ছেলের কোনো সন্ধান পাওয়া যায়নি। ছেলেকে খুঁজতে বিভিন্ন হাসপাতাল, আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে ঘুরেছেন তারা। কিন্তু কোথাও ইমরানের সন্ধান মেলেনি।
কান্নাজড়িত কণ্ঠে ইমরানের বাবা চুন্নু খান বলেন, “আমার ছেলে জীবিত না মৃত, কিছুই জানি না। অন্তত তার মরদেহ বা হাড্ডি-গুড্ডিগুলো হলেও খুঁজে বের করে দেওয়া হোক। আমরা জানতে চাই, আমার ছেলে কোথায় আছে।”
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, এ মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার মূল অভিযুক্ত শামীম মোল্লাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান ও সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights