সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রামে পরিবেশ দূষণ রোধে সমন্বিত উদ্যোগের তাগিদ কুড়িগ্রাম বেনাপোলে বিজিবি’র অভিযানে ১৩ লক্ষ ৯৫ হাজার ৫৬০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য আটক ড় মহামান্য রাষ্ট্রপতি সেনুয়ায় কবর জিয়ারত করেনঃ লোহাগড়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ২ নারীসহ ৬ জনকে কুপিয়ে আহতের অভিযোগ বারহাট্টায় বালু ব্যবসায় কে মোবাইল কোর্টে ২০ হাজার টাকা জরিমানা বাংলাদেশ খেলাফত মজলিস আলকরা ইউনিয়ন শাখার কমিটি গঠন। চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজ এলাকার সাধারণ মানুষ দেখতে চায় মোঃ নজরুল ইসলাম কে বেনাপোলে নারী-পুরুষ ও শিশুসহ-৯ বাংলাদেশীকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে দেশে ফেরত পাঠালেন-ভারত বীরগঞ্জের দেবীপুরে হাঁসখেলার ধুম, পুরোনো ঐতিহ্যের নতুন উচ্ছ্বাস নড়াইলে মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগ শিক্ষকে গ্রেফতার করছে পুলিশ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কালিয়াকৈরে সিএনজি -কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪
/ ১০ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন

কালিয়াকৈরে সিএনজি -কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪

মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালিয়াকৈরে সিএনজি চালিত অটোরিকশার সাথে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মা ছেলেসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলে মারা যায় এবং মা ও ছেলেকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে কালিয়াকৈর উপজেলার বংখুরী এলাকার প্রবাসী হাসেম মিয়ার ছেলে আশাদুল ইসলাম (১৮) ও তার মায়ের পরিচয় প্রাথমিক ভাবে জানা গেছে। বাকিদের পরিচয় এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,
শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে চালকসহ ৫ জন যাত্রী নিয়ে সিএনজিটি কালিয়াকৈর আসছিল। এসময় কাঞ্চনপুর এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়েমুচড়ে সড়কের পাশে গিয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন গিয়ে সিএনজিতে থাকা ২ যাত্রীকে মৃত উদ্ধার করেন। এছাড়াও তিনজনকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে এক কিশোরকে মৃত্যু ঘোষণা করা হয়। পরে মুমূর্ষ অবস্থায় এক নারীকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। চালক শাকিল আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম চারজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান,
দুর্ঘটনা কবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। নিহতদের মধ্যে দুজনকে ঘটনাস্থল থেকেই স্বজনরা বাড়ি নিয়ে গেছে। আমরা সবার পরিচয় শনাক্ত করছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights