বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
শ্রীপুরে ফেসবুকে ছবি-পরিচয় ব্যবহার করে অপপ্রচার: প্রতিকার চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
/ ৮৪ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৬ পূর্বাহ্ন

শ্রীপুরে ফেসবুকে ছবি-পরিচয় ব্যবহার করে অপপ্রচার: প্রতিকার চেয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: আল আমিন খান
গাজীপুরের শ্রীপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ করেছেন মো. কালাম মিয়া। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টায় শ্রীপুরের কেওয়া পূর্ব খণ্ড এলাকার নিজ মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন মো. কালাম মিয়া। লিখিত বক্তব্যে তাকে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে কালাম মিয়া অভিযোগ করেন, বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন পোস্ট এবং সম্পাদিত ভিডিও প্রচার করা হচ্ছে। এসব পোস্ট ও ভিডিওর কারণে তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হচ্ছে। পাশাপাশি পরিচিতজন ও সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, তার নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব পোস্ট ও ভিডিও প্রচার করা হচ্ছে, সেগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। কেউ তার পরিচয় ব্যবহার করে কোনো বক্তব্য, ভিডিও বা পোস্ট প্রচার করলে তার দায়ভার তিনি বহন করবেন না।
অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় সাইবার তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট ফেসবুক আইডি, পেজ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করার জন্য শ্রীপুর থানায় জিডি করেছেন বলে জানান তিনি।
কালাম মিয়া আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যারা তার সম্মানহানি করছেন, তদন্তের মাধ্যমে তাদের শনাক্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া প্রয়োজন। একই সঙ্গে ভবিষ্যতে তার নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো তথ্য বা অভিযোগ প্রকাশের আগে তা যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করার পর সংবাদ প্রকাশ করা হোক।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights