
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোটালীপাড়ায় শোভাযাত্রা ও সমাবেশ
কোটালীপাড়া(গোপালগঞ্জ) প্রতিনিধি:-শেখ কামরুজ্জামান (রানা)
বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির সাহস,সংগ্রাম,ত্যাগ আর সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোটালীপাড়া বিএনপির উদ্যোগে হাজাঁরো নেতাকর্মীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় কোটালীপাড়া বিএনপির উদ্যোগে উপজেলার পৌর কিচেন মার্কেট থেকে র্্যালি বের হয়ে উপজেলা শিল্প খেলা একাডেমি চত্বরে এসে শেষ হয়ে। গোপালগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানী, উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারন সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপি’র সভাপতি ইউসুফ আলী দারিয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার পৌর বিএনপি’র সভানেত্রী সালমা পারভিন,যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ , শ্রমিক দলের সদস্য সচিব বাদল খান,মৎস্যজীবী দলের সভাপতি মন্নান হাওলাদার, পৌর সাবেক কাউন্সিলর আরিফ শেখ,রামশীল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী উৎপল বালা, কুশলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম মিয়া (ঠান্ডা)সহসংগঠনের অন্যান্য নেতাদের নেতৃত্বে শোভাযাত্রাটি উপজেলার পৌর কিচেন মার্কেট থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শিল্পকলা চত্বর এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে স্বেচ্ছাসেবক দল মহিলা দল,কৃষক দল,যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন ইউনিয়ননের বিভিন্ন সংগনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহন করেন।
কোটালীপাড়া -৩ আসনের সংসদ সদস্য এসএম জিলানীর সভাপতিত্বে সমাবেশে বিএনপি সংগঠনের সকল নেতারা বক্তব্য রাখেন।
বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বিএনপির চেয়ারপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহনের পরপরই দেশের প্রতিটি ধর্মের মানুষের মধ্যে সৌর্হাদ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে বিদ্যুৎ, কৃষকদের জন্য কৃষি কার্ড,প্রতিটি পরিবারের মহিলাদের জন্য কার্ডের ব্যবস্থা চালুসহ খাল খনন কর্মসূচী গ্রহন করা হয়েছে। কাজেই আমাদের অবহেলিত কোটালীপাড়া প্রত্যন্ত অঞ্চলের অবকাঠামো উন্নয়নের জন্য ইতিমধ্যে সংসদে আলোচনা হয়েছে এবং পুরো কোটালীপাড়া উপজেলাকে এই সরকার উন্নয়নের রোলমডেলে পরিনত করার প্রতিশ্রুতি তিনি ব্যাক্ত করেন।
#শেখ কামরুজ্জামান (রানা)
০১৭১৮-০৬৬০১৮
৬/৮/২৬ইং





