
মহামান্য রাষ্ট্রপতিকে ঠাকুরগাঁওবাসীর হার্দিক সংবর্ধনাঃ
মোঃ আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও জেলা সফর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের জনসাধারণ তাঁকে হার্দিক সংবর্ধনা অভ্যর্থনা প্রদান করেন।
মহামান্য রাষ্ট্রপতির সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ এবং বিভিন্ন বাহিনীর সদস্য বৃন্দ । অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আন্তরিকতা পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।
সংবর্ধনা অনুষ্ঠানের মাঝে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন মহামান্য রাষ্ট্রপতি। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন টিভি চ্যানেল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজ করে।
মহামান্য রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফরকে সুশৃঙ্খল, নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা নিশ্চিত করা হয়।





