বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শনে গাইবান্ধা জেলা পুলিশ সুপার
/ ৮২ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৪ অপরাহ্ন

পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শনে গাইবান্ধা জেলা পুলিশ সুপার

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডলঃ

গাইবান্ধার পলাশবাড়ী থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন। রোববার (৬ সেপ্টেম্বর) তিনি পলাশবাড়ী থানা পরিদর্শন করেন।
পুলিশ সুপার থানায় পৌঁছালে থানা পুলিশের একটি চৌকস দল তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। এ সময় থানার পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বার্ষিক পরিদর্শনকালে পুলিশ সুপার থানার সার্বিক কার্যক্রম, ডিউটি ব্যবস্থা, রেজিস্টারপত্র, মামলাসংক্রান্ত নথিপত্র এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। পাশাপাশি থানার বিভিন্ন শাখার কার্যক্রম ঘুরে দেখেন এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানায় কর্মরত কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও নিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।
পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন বলেন, জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক আরও জোরদার করতে হবে। থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে সদাচরণ, দ্রুত সেবা প্রদান এবং অভিযোগের বিষয়ে যথাযথ গুরুত্ব দিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ওপর তিনি বিশেষ গুরুত্ব দেন।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের আস্থা অর্জন করা। এজন্য দায়িত্ব পালনে পেশাদারিত্বের পাশাপাশি মানবিক আচরণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সি-সার্কেল গাইবান্ধার জনাব মোঃ সোহানুর রহমান সোহাগ, পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জসহ থানায় কর্মরত অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
বার্ষিক এ পরিদর্শনের মধ্য দিয়ে পলাশবাড়ী থানার কার্যক্রমকে আরও গতিশীল, জনবান্ধব ও সেবামুখী করার পাশাপাশি স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights