বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
‎জামতৈল রেলস্টেশনে ফুট ওভারব্রিজে আলো নেই, ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার ‎
/ ১১৩ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

‎জামতৈল রেলস্টেশনে ফুট ওভারব্রিজে আলো নেই, ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার
‎
‎রিপোর্টার মোঃ হাবিবুর রহমান বেলকুচি সিরাজগঞ্জ
‎
‎সন্ধ্যার পর অন্ধকারে ঢাকা পড়ে ফুট ওভারব্রিজ
‎আলোর অভাবে রেললাইন দিয়ে পার হচ্ছেন যাত্রী-পথচারী
‎সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলস্টেশনের ফুট ওভারব্রিজ। দীর্ঘদিন ধরে ওভারব্রিজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে এটি ব্যবহার করতে গিয়ে ভোগান্তি ও নিরাপত্তাহীনতায় পড়ছেন ট্রেনযাত্রী ও সাধারণ পথচারীরা।
‎স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর ওভারব্রিজে পর্যাপ্ত আলো না থাকায় অনেকেই সেটি ব্যবহার করতে অনীহা প্রকাশ করেন। ফলে কেউ কেউ বাধ্য হয়ে ফুট ওভারব্রিজের পরিবর্তে সরাসরি রেললাইন পার হয়ে পূর্ব থেকে পশ্চিমে কিংবা পশ্চিম থেকে পূর্বে যাতায়াত করছেন।
‎
‎
‎রাতের অন্ধকারে রেললাইনের ওপর দিয়ে মানুষের চলাচল যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। বিশেষ করে শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ যাত্রীদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। নিরাপদ পারাপারের জন্য ফুট ওভারব্রিজ থাকা সত্ত্বেও শুধুমাত্র আলোর অভাবে মানুষ রেললাইনে নামলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়।
‎দ্রুত আলোর ব্যবস্থা চান স্থানীয়রা
‎
‎স্থানীয় বাসিন্দা ও যাত্রীদের দাবি, কোনো ধরনের দুর্ঘটনা ঘটার আগেই জামতৈল রেলস্টেশনের ফুট ওভারব্রিজে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হোক। পাশাপাশি ওভারব্রিজের বৈদ্যুতিক সংযোগ ও আলোকব্যবস্থা নিয়মিত পর্যবেক্ষণের আওতায় আনার দাবি জানান তারা।
‎সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিলে নিরাপদ হবে যাত্রী ও সাধারণ মানুষের চলাচল। একই সঙ্গে কমবে রেললাইনে ঝুঁকিপূর্ণ পারাপারের প্রবণতা এবং দুর্ঘটনার আশঙ্কা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights