শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
জমি বিরোধে দুইজনকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ লক্ষ্মীপুরে গণঅধিকার পরিষদের নতুন কমিটি গঠন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত; শীর্ষ পদের প্রত্যাশীদের নিয়ে গুঞ্জন নেত্রকোনার বারহাট্টা ৪ নং আসমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ পলাশ শেখ শিবপুরে উত্তরপাড়া ইসলামিয়া সমাজ কল্যাণ ফাউন্ডেশনের নতুন ক্লাব উদ্বোধন। রূপগঞ্জে হোটেল মালিককে কুপিয়ে জখম বারদীতে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আবুবকর সিদ্দিক রোমানের ব্যাপক গণসংযোগ মান্দায় সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন! পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্ট্যাম্প উদ্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে চেয়ারম্যান প্রার্থী যাচাই-বাছাই নিয়ে বিএনপির আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা, কিট প্যারেড এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়ঃ
/ ৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩৩ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা, কিট প্যারেড এবং মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়ঃ

আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও।

১০ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ করেন সম্মানিত পুলিশ সুপার, ঠাকুরগাঁও, জনাব মোঃ বেলাল হোসেন মহোদয়। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মোঃ আলমগীর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ঠাকুরগাঁও। এ সময় পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক সক্ষমতা, টার্নআউট ও শৃঙ্খলার ভিত্তিতে পুরস্কৃত করেন এবং তাদের উদ্দেশ্যে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

মাস্টার প্যারেড শেষে পুলিশ সুপার মহোদয়ের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা তাদের পেশাগত ও কল্যাণ সংক্রান্ত আবেদন, নিবেদন ও প্রস্তাবনা উপস্থাপন করেন। পুলিশ সুপার মহোদয় বিষয়গুলো মনোযোগ সহকারে শুনে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে কর্মকর্তা ও সদস্যদের পুরস্কৃত করা হয়।

পরবর্তীতে পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সমন্বয়ে কিট প্যারেড অনুষ্ঠিত হয়। কিট প্যারেডে অভিবাদন গ্রহণ ও উপস্থিত সকলের কিট সামগ্রী পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয়। কিট সামগ্রীর যথাযথ ব্যবহার, সংরক্ষণ ও পরিচ্ছন্নতার ভিত্তিতে অংশগ্রহণকারী সদস্যদের পুরস্কৃত করা হয়। কিট পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় শৃঙ্খলা, ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, ইউনিফর্ম পরিধানে সচেতনতা, নিয়মিত পিটি ও প্যারেড, স্বাস্থ্য সচেতনতা, পরিচ্ছন্নতা, খেলাধুলার মাধ্যমে শারীরিক সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সর্বশেষে পুলিশ অফিস, ঠাকুরগাঁও-এর কনফারেন্স রুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, তদন্ত কার্যক্রমের অগ্রগতি এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণকে সর্বোচ্চ মানের পুলিশি সেবা প্রদানে সকল কর্মকর্তা ও সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

উল্লেখিত কার্যক্রমসমূহে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), ডিআইও-১, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ওসি (ডিবি), কোর্ট পুলিশ পরিদর্শক, ট্রাফিক ইন্সপেক্টর, আরআইসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights