বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে লড়তে ভিয়েতনামের পথে এপি হাউস সুপার মডেল বাংলাদেশের বিজয়ী সাব্বির হোসেন
/ ১৬৭ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের হয়ে লড়তে ভিয়েতনামের পথে এপি হাউস সুপার মডেল বাংলাদেশের বিজয়ী সাব্বির হোসেন

ঢাকা: আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে ভিয়েতনামের পথে যাত্রা শুরু করেছেন এপি হাউস সুপার মডেল বাংলাদেশ ২০২৫-এর বিজয়ী সাব্বির হোসেন। তিনি অংশ নিচ্ছেন Mister Fitness Super Model World 2026 আন্তর্জাতিক প্রতিযোগিতায়।

আগামী ১১ থেকে ২০ সেপ্টেম্বর ২০২৬ ভিয়েতনামে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশের পতাকা তুলে ধরবেন সাব্বির।

সাব্বির হোসেনকে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রস্তুত ও গ্রুমিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন Professional National Director Bangladesh—RH Armaan ও Engr. Azim Ullah। তাঁদের পরিচালনা ও সহযোগিতায় এপি হাউস সুপার মডেল বাংলাদেশ ২০২৫-এর মঞ্চে বিজয়ী হয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পান সাব্বির।

মধ্যবিত্ত পরিবারের সন্তান সাব্বির হোসেনের পিতা রেজাউল করিম একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং মাতা শাহিনূর বেগম একজন গৃহিণী। পারিবারিক সীমাবদ্ধতার মধ্যেও নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে কঠোর পরিশ্রম করে মডেলিং ও ফিটনেস অঙ্গনে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

ফিটনেস, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও মডেলিং দক্ষতার সমন্বয়ে আন্তর্জাতিক মঞ্চের জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন সাব্বির। বাংলাদেশের সংস্কৃতি, সৌন্দর্য ও তরুণ প্রজন্মের সম্ভাবনাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরাই তাঁর অন্যতম লক্ষ্য।

ভিয়েতনামের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাব্বির হোসেন বলেন, “বাংলাদেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। দেশের পতাকা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। সবার দোয়া ও ভালোবাসা চাই।”

RH Armaan ও Engr. Azim Ullah বলেন, সাব্বির একজন সম্ভাবনাময় তরুণ। আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য তাঁকে প্রয়োজনীয় প্রস্তুতি ও দিকনির্দেশনা দেওয়া হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন, সাব্বির তাঁর যোগ্যতা ও আত্মবিশ্বাস দিয়ে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনবেন।

এখন সবার নজর Mister Fitness Super Model World 2026-এর আন্তর্জাতিক মঞ্চে। বাংলাদেশের পতাকা বুকে নিয়ে সাব্বির হোসেনের এই যাত্রা যেন হয়ে ওঠে গৌরবের—

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights