শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সেলাই মেশিন দেওয়ার প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা । হালিশহর দারুল হিকমাহ সুন্নী মাদরাসায় ঈদে আজমের সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানঃ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার। জমি বিরোধে দুইজনকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট হৃদবন্ধন সাহিত্য পরিষদ’ সিলেটের সাহিত্য অঙ্গণে আলোর দিশারী হয়ে কাজ করছে –ভিসি ড. জহিরুল হক হাজার হাজার মানুষ পাচ্ছে না সেবা অথচ লক্ষ লক্ষ টাকার মেয়াদ উত্তীর্ণ ঔষধ লুকিয়ে পড়ে ফেলল বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বাংলা ভাষায় সুফি তাফসিরের একাডেমিক পরিসর বিস্তারের আহ্বান মোল্লাহাটে টিনের চাল খুলে ঘরে চুরি, হত্যাচেষ্টার অভিযোগ গৃহকর্তার
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সেলাই মেশিন দেওয়ার প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ।
/ ১৪ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৮ পূর্বাহ্ন

সেলাই মেশিন দেওয়ার প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা ।

মোঃ নুরুন্নবী পাবনা প্রতিনিধিঃ
সেলাই মেশিন দেওয়ার কথা বলে এক নারীকে নিজস্ব ফ্ল্যাটে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার দেশ ও বাসস-এর জেলা প্রতিনিধি জহুরুল ইসলামের বিরুদ্ধে। গতকাল ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভুক্তভোগী নারীর একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা জুড়ে তীব্র আলোড়ন ও ক্ষোভের সৃষ্টি হয়।
​অভিযুক্ত জহুরুল ইসলাম পাবনা জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক। ভুক্তভোগী নারীর বক্তব্য অনুযায়ী, গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে সেলাই মেশিন দেওয়ার কথা বলে তাঁকে পাবনা শহরের খেয়াঘাট পাড়া এলাকার ‘খন্দকার টাওয়ার’-এ জহুরুলের নিজস্ব ফ্ল্যাটে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। বিচার পাওয়ার আশায় ভুক্তভোগী নারী থানা পুলিশের শরণাপন্ন হন। তিনি জানান, বৃহস্পতিবার দিনভর চেষ্টা করার পর রাত ১২টার দিকে পুলিশ একটি লিখিত এজাহারে তাঁর স্বাক্ষর রেখে তাঁকে বাড়িতে ফেরত পাঠায়।
​স্থানীয়দের অভিযোগ, জহুরুল ইসলাম দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ও প্রভাব বিস্তার করে নানা অপকর্ম চালিয়ে আসছিলেন। নিজেকে স্থানীয় সংসদ সদস্য শিমুল বিশ্বাসের শ্যালক ও তার পিএস পরিচয়ে ভয়ভীতি দেখাতেন তিনি। এমপির নাম ভাঙিয়ে টিআর ও কাবিখার চাল কালোবাজারে বিক্রি করে কোটি কোটি টাকার অবৈধ সম্পত্তি, ঢাকা-পাবনায় ফ্ল্যাট, জমি ও গাড়ি করারও অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এছাড়া তাঁর ওই ফ্ল্যাটে নিয়মিত অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের আসর বসতো বলেও স্থানীয় সূত্রে জানা গেছে।
​এ বিষয়ে জহুরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
​ পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আখতার জানান, দীর্ঘদিন ধরে জহুরুলের বিরুদ্ধে একটি চক্র ষড়যন্ত্র করে আসছে এবং তারই ধারাবাহিকতায় এই ঘটনা ঘটানো হয়েছে।
​ পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সত্যতা পেলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ​ এদিকে জহুরুল ইসলাম ও পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলামের অপসারণের দাবিতে ১২ সেপ্টেম্বর বেলা ১২টায় এক মানববন্ধনের ডাক দিয়েছেন সচেতন পাবনার নারী সমাজ ও পাবনাবাসী।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় সুশীল সমাজ ও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার ঝড় বইছে। সচেতন মহল অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পাবনা জেলা প্রতিনিধি
১১/০৯/২৬

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Verified by MonsterInsights