শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরপুর গয়হাটা ঘুনি গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উঠান বৈঠক অনুষ্ঠিত। প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না রাজারহাটে ডিবি পুলিশের অভিযান, ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গায় ১০ টন সরকারি সারসহ ডিলার ও ট্রাকের হেলপার আটক বরুড়া জমি সংক্রান্ত বিরোধে একজন খুন,আটক ইউপি মেম্বার জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত ও সম্পাদক রাকিব বরুড়া কবি পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় উপনেতা ডা: তাহের দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা গাইবান্ধায় ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামে কাপনের কাপড় পাঠিয়ে কৃষককে হুমকি, এলাকায় আতঙ্ক!
/ ৬১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬, ১২:২৬ অপরাহ্ন

চৌদ্দগ্রামে কাপনের কাপড় পাঠিয়ে কৃষককে হুমকি, এলাকায় আতঙ্ক!
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রামে আবদুর রহমান নামের এক কৃষককে কাপনের কাপড় পাঠিয়ে হুমকি দিয়েছে একটি ভুয়া পরিচয়ের এক ব্যক্তি। ডাক পিয়নের মাধ্যমে চিঠি ও কাপনের কাপড় পাওয়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হুমকি পাঠানো জুলাস বেপারি নামে ওই ঠিকানায় ব্যক্তির কোন অস্তিত্ব নেই। ভুক্তভোগী কৃষক আবদুর রহমান(৫৬) পৌর এলাকার চন্ডিপুর মোল্লা কোনার মোকতল হোসেনের ছেলে।
বুধবার থানায় দায়েরকৃত জিডিতে উল্লেখ করা হয়, আবদুর রহমান একজন কৃষক। তাঁর দুই ছেলে প্রবাসে থাকে। তিনি, তাঁর স্ত্রী ও ছোট মেয়ে নিয়ে বাড়িতে থাকেন। তাঁর সাথে কারো কোন শত্রুতা নেই। মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম ডাক অফিসে পিয়নের মাধ্যমে একটি খাকি খাম ও একটি পার্সেল রিসিভ করেছেন। পরবর্তীতে খামখুলে দেখেন সাদা কাগজে লেখা-‘তোর কাপনের কাপড় রেডি, তুই ঘরে, রাস্তা ঘাটে, বাজারে বা মামলার কোর্টে মরার জন্য রেডি থাকিছ, তুই এখন গেংদের টার্গেট, তোর পাপ তোরে ছাড়বে না, সাত টুকরো হবি’। এছাড়াও স্টার চিহ্নিত কিছু আরবি লেখা ছিল। পার্সেলটি খুলে দেখেন, কাপনের কাড়ের টুকরো। খামটির প্রেরক পাশ^বর্তী রামরায় গ্রামের কসাই বাড়ির জুলাস বেপারী। কিন্তু আবদুর রহমান পরিবারের লোকজনসহ ওই এলাকায় গিয়ে এ নামে কোন অস্তিত্ব পাননি। খামে উল্লেখিত মোবাইল নাম্বারে কল করলেও কেউ রিসিভ করছে না। ফলে তিনি জীবন ও মালের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বুধবার সন্ধ্যায় বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। হুমকিদাতার পরিচয় ভুয়া। ব্যবহৃত মোবাইল নাম্বারটিও ময়মনসিংহের এক ব্যক্তির। তবে কৃষককে ভয় দেখানোর জন্য কেউ এ কাজটি করেছে’।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights