শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরপুর গয়হাটা ঘুনি গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উঠান বৈঠক অনুষ্ঠিত। প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না রাজারহাটে ডিবি পুলিশের অভিযান, ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গায় ১০ টন সরকারি সারসহ ডিলার ও ট্রাকের হেলপার আটক বরুড়া জমি সংক্রান্ত বিরোধে একজন খুন,আটক ইউপি মেম্বার জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত ও সম্পাদক রাকিব বরুড়া কবি পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় উপনেতা ডা: তাহের দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা গাইবান্ধায় ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
গাইবান্ধায় পলাশ বাড়ী উপজেলায় গৃহবধূ হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ১
/ ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১:২৭ অপরাহ্ন

গাইবান্ধায় পলাশ বাড়ী উপজেলায় গৃহবধূ হত্যা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার ১

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলায় গৃহবধূ মোছাঃ ববিতা বেগম হত্যা মামলার এক পলাতক আসামিকে ঢাকার জসীমউদ্দিন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ আনারুল মোল্লা (৩১) তিনি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চক ভগবানপুর গ্রামের মৃত সাকি মোল্লার ছেলে।
র‌্যাব জানায় বাংলাদেশ আমার অহংকার এই মূলমন্ত্রকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হত্যা অপহরণ ধর্ষণ রাহাজানি ও যৌতুকসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে প্রায় ১৭ বছর আগে ববিতা বেগমের সঙ্গে মোঃ হারুন মোল্লার ইসলামী শরীয়ত মোতাবেক বিয়ে হয়।
তারা পরিবার নিয়ে গাইবান্ধায় পলাশবাড়ী উপজেলায় ঢোল ভাঙ্গা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
দীর্ঘদিন ধরে দাম্পত্য ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল।
এরই জেরে গত ২৪ মার্চ ২০২৬ তারিখে ববিতা বেগম বাবার বাড়িতে চলে যান।
পরে ২৭ মার্চ তার স্বামী মোঃ হারুন মোল্লা ও আশরাফুল নামে এক ব্যক্তি তাকে বাবার বাড়ি থেকে পুনরায় ভাড়া বাসায় নিয়ে আসেন।
পরদিন ২৮ মার্চ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নিহতের মা বাসায় গিয়ে খাটের ওপর মেয়ের গলাকাটা মরদেহ দেখতে পান।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে পলাশবাড়ী থানায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়।
ঘটনার পর থেকেই আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা নজরদারি ও অভিযান শুরু করে।
এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ সিপিসি ৩ গাইবান্ধা এবং র‌্যাব ১ সিপিসি ৩ পূর্বাচল ক্যাম্প রূপগঞ্জ নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল সোমবার (৫ মে) রাত ১১টা ৫৫ মিনিটে ঢাকার জসীমউদ্দিন এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি আনারুল মোল্লাকে গ্রেফতার করে।
র‌্যাব জানিয়েছে গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পাশাপাশি হত্যা অপহরণ ধর্ষণসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights