শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সমালোচনা পেরিয়ে নিজের পরিচয় তৈরি করেছেন সাংবাদিক মোয়াজ্জেম সরকার রুবেল কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শার্শা থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক রাজশাহীর তানোর থানায় অমানবিক নির্যাতন,লুটতরাজ,প্রাণনাশের হুমকির অভিযোগ নিয়ে ভুক্তভোগী রুমা পারভিন কে রীতিমতো হয়রানি। বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু নেত্রকোনার মদনে নববধূ নিয়ে ফেরার পথে জেনারেটরের ইঞ্জিলে চুল পেঁচিয়ে প্রাণ গেল রিনা আক্তারের, মধুখালীতে ধানখেত থেকে যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার জয়পুরহাটের পাঁচবিবিতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার এসএসসি-২০২৬ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত,
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সোনারগাঁয়ে চাঁদা দাবিতে হামলা, নির্মাণকাজ বন্ধের হুমকি: আহত ১
/ ৫৩ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ন

সোনারগাঁয়ে চাঁদা দাবিতে হামলা, নির্মাণকাজ বন্ধের হুমকি: আহত ১

হাসান হাওলাদার | বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের সেকেরহাট এলাকায় পৈত্রিক সম্পত্তিতে ভবন নির্মাণকাজকে কেন্দ্র করে চাঁদা দাবির অভিযোগে মাহাবুব সরদার (৩৮) নামে এক ব্যক্তির উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহতের স্ত্রী মোসাঃ রাবেয়া আক্তার বাদী হয়ে সোনারগাঁ থানা-এ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাহাবুব সরদারের পৈত্রিক সম্পত্তি জবরদখলের উদ্দেশ্যে স্থানীয় কয়েকজন ব্যক্তি নানা ধরনের চাপ সৃষ্টি করে আসছিলেন। অভিযুক্তরা মাহাবুব সরদারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ বিষয়ে এর আগেও থানায় একটি লিখিত অভিযোগ ও অনলাইন জিডি করা হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৭ মে বিকেল সাড়ে ৫টার দিকে সেকেরহাট এলাকায় নিজেদের দখলীয় জমিতে ভবন নির্মাণকাজ চলাকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধভাবে সেখানে উপস্থিত হয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। একপর্যায়ে তাদের বাধা দিলে মাহাবুব সরদারের উপর অতর্কিত হামলা চালানো হয়।

হামলায় তার মাথা, বুক, হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। অভিযোগে বলা হয়েছে, হামলাকারীদের একজন চাপাতি দিয়ে মাথায় কোপ দিলে বাম চোখের উপরে গভীর ক্ষত সৃষ্টি হয়। এছাড়া ছুরি দিয়ে আঘাতের চেষ্টাও করা হয়।

স্থানীয়রা আহত মাহাবুব সরদারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

অভিযোগকারী রাবেয়া আক্তার জানান, “আমরা আমাদের পৈত্রিক সম্পত্তিতে কাজ করতে গেলেই অভিযুক্তরা হামলা ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

এ বিষয়ে সোনারগাঁ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights