শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্ট্যাম্প উদ্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে চেয়ারম্যান প্রার্থী যাচাই-বাছাই নিয়ে বিএনপির আলোচনা সভা বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. সেলাই মেশিন দেওয়ার প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা । হালিশহর দারুল হিকমাহ সুন্নী মাদরাসায় ঈদে আজমের সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানঃ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার। জমি বিরোধে দুইজনকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ গোবিন্দগঞ্জের বাজুনিয়পাড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি টাকা ও স্বর্ণালংকার লুট
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জবি রিসার্চ সোসাইটির নতুন কমিটি গঠন ও বিদায় সংবর্ধনা
/ ৪৫ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৭:০২ পূর্বাহ্ন

জবি রিসার্চ সোসাইটির নতুন কমিটি গঠন ও বিদায় সংবর্ধনা

ইমতিয়াজ, ​জবি প্রতিনিধি:

​জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার স্টাডি সোসাইটির ২০২৬-২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। একই অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতাসহ উচ্চশিক্ষার লক্ষ্যে যুক্তরাষ্ট্রে গমনকারী দুই জ্যেষ্ঠ সদস্যকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

​আজ মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন মেয়াদের কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

​সংবর্ধনা অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগপ্রাপ্ত সদস্যদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও মডারেটর মাহমুদুল হাসান মিল্টন বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গবেষণার সংস্কৃতি তৈরি এবং উচ্চশিক্ষায় সঠিক দিকনির্দেশনা দেওয়াই এই সোসাইটির মূল লক্ষ্য। প্রতিষ্ঠার শুরু থেকে তরুণেরা যেভাবে গবেষণায় আগ্রহী হয়ে উঠেছে তা অত্যন্ত আশাব্যঞ্জক।”

​তিনি আরও যুক্ত করেন, “উচ্চশিক্ষার আবেদনে সিজিপিএর পাশাপাশি গবেষণার অভিজ্ঞতা এবং স্টেটমেন্ট অব পারপাস অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখে। নবগঠিত কমিটি শিক্ষার্থীদের এই বৈশ্বিক সুযোগগুলো অর্জনে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।”

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights