বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
যশোরের অভয়নগরে পল্লী মঙ্গল কলেজে শিক্ষক নিয়োগে অর্থ বাণিজ্য ও জমি আত্মসাৎএর অভিযোগ। কুড়িগ্রামে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সফর উপলক্ষে বিএনপির নেতাকর্মীদের উপস্থিতির আহ্বান। ছাত্ররাজনীতি থেকে যুবদল, ১৭ বছরের লড়াই শেষে মহিদুলের নিঃসঙ্গ জীবন আলকরা ইউনিয়ন ১ নং ওয়ার্ড় প্রবাসী ফোরামের সহায়তায় হৃদরোগ আক্রান্ত শাহীনকে চিকিৎসা বাবদ অর্থ উপহার। ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালনঃ সামাজিক অবক্ষয় রোধে কঠোর ভাবে আইনশৃঙ্খলা রক্ষার নির্দেশ ইউ এন ওর ফিডিং কর্মসূচির খাবারের অনিয়ম,মান নিয়েও প্রশ্ন? মামুন মিঞা দীর্ঘদিন আত্মগোপনে, বাড়ি ফিরতেই ছাত্রলীগ নেতা নাঈম গ্রেপ্তার নেত্রকোনায় শত্রুতার জেরে অগ্নিসংযোগের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কোটালিপাড়ার ৫২ নং সিতাই কুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালন হলো না জুলাই গণঅভ্যুত্থান দিবস
/ ৩১ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৭:৩০ পূর্বাহ্ন

কোটালিপাড়ার ৫২ নং সিতাই কুন্ডু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালন হলো না জুলাই গণঅভ্যুত্থান দিবস

কোটালীপাড়া, (গোপালগঞ্জ) প্রতিনিধি: – শেখ কামরুজ্জামান(রানা)

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচি পালনের কথা থাকলেও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৫২ নম্বর সিতাইকুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর কোনো দৃশ্যমান আয়োজন দেখা যায়নি।
আজ বুধবার (৫ আগস্ট) সকাল ১০:৩০ টায় সরেজমিনে বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায়, কর্মরত ১০ জন শিক্ষকের মধ্যে মাত্র দুইজন উপস্থিত রয়েছেন। বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীর উপস্থিতি ছিল না। এ সময় বিদ্যালয় মাঠের পাশে কয়েকজন শিশু-কিশোরকে ফুটবল খেলতে দেখা যায়।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জোনায়েদ, ইসমাইল এবং চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ মোল্লা জানায়, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিদ্যালয়ে কোনো অনুষ্ঠানের বিষয়ে তাদের জানানো হয়নি। আগের দিনও নিয়মিত ক্লাস হয়েছে, কিন্তু শিক্ষকরা এ বিষয়ে কোনো নির্দেশনা দেননি। তাই তারা বিদ্যালয়ে আসেনি। তাদের দাবি, সাংবাদিকরা বিদ্যালয়ে আসার পর প্রধান শিক্ষক নজরুল ইসলাম খেলার মাঠ থেকে তাদের ডেকে এনে বাড়ি বাড়ি গিয়ে অন্য শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসতে বলার নির্দেশ দেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আমরা সকাল ১০টায় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিত থাকতে বলেছিলাম। তবে কেন আটজন শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত হয়নি, তা আমার জানা নেই।”
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্তের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
#শেখ কামরুজ্জামান (রানা)
৫/৮/২৬ইং
০১৭১৮ – ০৬৬০১৮

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights