সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
দিপু ভুঁইয়ার পক্ষ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন / সিয়াম খাঁন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১ বছরে পদার্পণ সাদুল্লাপুর ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি নজরুল ইসলাম লেবু গোবিন্দগঞ্জে প্রভুরামপুরে জমজমাট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট, অনুষ্ঠিত হয় ঘাঘট নদীর ভাঙন আতঙ্কে জামুডাঙ্গা-মরুয়ারদহবাসী, সড়ক ও সেতু নির্মাণের অপেক্ষা তালামীযে ইসলামিয়া বিশ্বনাথ উত্তর উপজেলাধীন তেলিকোনা আঞ্চলিক শাখার সাধারণ সভা সম্পন্ন। বাপাজসের গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হলেন নোবিপ্রবির ইফতেখার হোসাইন তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা ও চান্দাইরপাড়া ফাযিল মাদ্রাসা শাখার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। কুয়েত শহীদ জিয়াউর রহমান সৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর ফাইনাল জমকালো আয়োজন চৌদ্দগ্রামে পিতা-মাতার মৃত্যুর পর তিন ভাইয়ের বিরুদ্ধে প্রবাসী ভাইকে ওয়ারিশী সম্পত্তি বঞ্চিত করার অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
রূপগঞ্জে টেলিভিশন মিডিয়া ক্লাবের নবগঠিত কমিটির ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে ১১ সদস্যের পদত্যাগ
/ ৬৮ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬, ৭:২৬ পূর্বাহ্ন

রূপগঞ্জে টেলিভিশন মিডিয়া ক্লাবের নবগঠিত কমিটির ঘোষনার ২৪ ঘন্টার মধ্যে ১১ সদস্যের পদত্যাগ

হাসান হাওলাদার | বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কর্মরত টেলিভিশন, আইপি টেলিভিশন ও পত্রিকার মাল্টিমিডিয়া সাংবাদিকদের সংগঠন “রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব”-এর নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

গত ১৭ মে রবিবার উপজেলার মুড়াপাড়া বাজারে রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাব কার্যালয়ে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে মাইটিভির সাংবাদিক মোঃ মকবুল হোসেনকে আহ্বায়ক এবং এটিএন নিউজের সাংবাদিক মোঃ পারভেজকে সদস্য সচিব করা হয়।

তবে আহ্বায়ক নিয়ে সাংবাদিকদের মধ্যে তেমন কোনো আপত্তি না থাকলেও সদস্য সচিব পদে মোঃ পারভেজকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে সংগঠনের ভেতরে মতবিরোধ দেখা দেয়। অভিযোগ উঠেছে, সকল সদস্যের মতামতের ভিত্তিতে কমিটি গঠনের কথা থাকলেও নিয়ম বহির্ভূতভাবে কয়েকজনের একক সিদ্ধান্তে আহ্বায়ক ও সদস্য সচিব নির্ধারণ করা হয়।

অব্যাহতি নেওয়া সাংবাদিকরা জানান, প্রথমে সংগঠনের সদস্যদের কাছ থেকে ফরমে স্বাক্ষর নেওয়া হলেও পরে ৫ জনের সিদ্ধান্তে আহ্বায়ক ও সদস্য সচিব ঠিক করে বাকি সদস্যদের সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এ নিয়ে সদস্য সচিবের সঙ্গে কয়েকজন সাংবাদিকের বাকবিতণ্ডা সৃষ্টি হয়।

পরবর্তীতে বিষয়টি আহ্বায়ককে অবহিত করা হলেও সদস্য সচিবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ করেন অব্যাহতি নেওয়া সদস্যরা। এর প্রতিবাদে সোমবার দুপুরে নবগঠিত কমিটির ১১ জন সদস্য একযোগে অব্যাহতি ঘোষণা করেন।

অব্যাহতি নেওয়া সদস্যদের মধ্যে রয়েছেন— গ্লোবাল টেলিভিশনের এনামুল হক, এশিয়ান টেলিভিশনের সাইফুল ইসলাম পিয়াস, আয়না টেলিভিশনের হাবিবুল্লাহ মীর, বাংলাদেশ টাইমসের শুভ, আজকের বাংলা পত্রিকার এস এম রনি, এনএএন টিভির গোলাম মোস্তফা সাগর, দৈনিক গণকণ্ঠের নোয়াব ভূঁইয়া, বর্তমান দিন পত্রিকার নূর নবী, নিউজ বাংলাদেশ পত্রিকার মঞ্জুরুল কবির বাবু, দৈনিক চৌকস পত্রিকার হাসান হাওলাদার বাপ্পী এবং চ্যানেল রূপগঞ্জ ও গ্লোবাল টেলিভিশনের ক্যামেরাম্যান

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights