বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সেবার ওপর কুড়িগ্রামে সেমিনার অনুষ্ঠিত
/ ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:২১ অপরাহ্ন

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তিনির্ভর সেবার ওপর কুড়িগ্রামে সেমিনার অনুষ্ঠিত

মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ-২১.০৫.২৬

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বক্তারা বলেন, ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের বিকল্প নেই। একই সঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে ভূমি অফিসগুলোকে আরও জনবান্ধব করার আহ্বান জানান তাঁরা।
বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “ভূমি মানুষের অন্যতম মৌলিক সম্পদ। এই সম্পদ নিয়ে যাতে কোনো ধরনের হয়রানি, জালিয়াতি বা দীর্ঘসূত্রতা না থাকে, সে জন্য সরকার অটোমেশনভিত্তিক ভূমি ব্যবস্থাপনা চালু করেছে। অনলাইনে নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন কর পরিশোধের সুযোগ মানুষের সময় ও খরচ দুটোই কমিয়েছে।”
তিনি আরও বলেন, “ভূমি সেবাকে শতভাগ দুর্নীতিমুক্ত ও সহজলভ্য করতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।”
সেমিনারে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কুদরত -এ-খুদা,অতিরিক্ত জেলা প্রশাসক নাজির হোসেন (শিক্ষা), অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফাফিজার রহমান মোস্তফা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান,জেলা এনসিপির সভাপতি মুকুল মিয়া এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী এবং সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত বিরোধ ও প্রতারণা কমাতে ডিজিটাল রেকর্ড সংরক্ষণ অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে কর্মকর্তা-কর্মচারীদের আরও আন্তরিক হওয়ারও আহ্বান জানান তাঁরা।
সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights