বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বিশিষ্ট বুদ্ধিজীবীদের উপস্থিতি বঙ্গীয় সংখ্যালয়ু পরিষদ সংগঠন পক্ষ থেকে চাকবেড়িয়া মকরমপুর ‘শিশু বিকাশ একাডেমি’ কলেজ আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।
/ ৭০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:৩৫ অপরাহ্ন

বিশিষ্ট বুদ্ধিজীবীদের উপস্থিতি বঙ্গীয় সংখ্যালয়ু পরিষদ সংগঠন পক্ষ থেকে চাকবেড়িয়া মকরমপুর ‘শিশু বিকাশ একাডেমি’ কলেজ আলোচনাচক্র অনুষ্ঠিত হয়।

মোমিন আলি লস্কর দক্ষিণ ২৪পরগনা:-চাকবেড়িয়া মকরমপুর ‘শিশু বিকাশ একাডেমি’ কলেজ কনফারেন্স হলে উদ্ভুত বিবিধ ইস্যুতে বুদ্ধিজীবীদের উপস্থিতি তে একটা আলোচনাচক্র অনুষ্ঠিত হয়। উল্লেখিত শিক্ষা প্রতিষ্ঠানের কর্নধার মুন্সি আবুল কাশেম সাহেবের ব্যবস্থাপনা,মাও মোজাফফর হোসেনের সভাপতিত্ব ও শিক্ষক আব্দুর রউফের (পাটুলি)অনবদ্য সঞ্চালনায় সমবেত গুনীজনরা আলোচ্য বিষয়ের উপর তথ্য পরিসংখ্যান দিয়ে বক্তব্য পেশ করেন।এককথায় গুণীদের চাঁদেরহাট।জাতি ধর্ম দল নির্বিশেষে এত বিদ্বজ্জনদের উপস্থিতি মঞ্চকে আকর্ষণীয় করে তোলে।সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ড: জাহান আলী পুরকাইত উদবোধনী বক্তব্যে উদ্ভুত বিবিধ সমস্যা পর্যালোচনা করেন।চীফ পেট্রন মাওলানা আনোয়ার হোসেন কাসেমী সংখ্যালঘুদের আগামী দিনের পথচলার পলিসি নিয়ে একটা রূপরেখা উপস্থাপন করেন।প্রাক্তন ডি,আই /ডাইরেক্টর অফ এডুকেশন নজরুল হক সেপাই বলেন- প্রান্তিক ও সংখ্যা লঘু মানুষজন বর্তমানে নানান সমস্যা এবং বৈষম্যের শিকার হচ্ছে।বিশিষ্ট অতিথি ইমতিয়াজ মোল্লা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের কি করনীয়, সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন।সহ সভাপতি এ কে এম গোলাম মুর্তজা এই মুহূর্তে সংগঠনের প্লান ও প্রোগ্রাম কি হবে তা ব্যাখ্যা করেন।রেভারেন্ড শ্যামল ঘড়ুই সকল ধর্মের মানুষের ও ধর্মস্থানের নিরাপত্তা নিয়ে দৃষ্টিপাত করেন।শিক্ষা রত্ন প্রাপক মাও মোফাক্কার হোসেন মল্লিক ভারতের স্বাধীনতার ইতিহাস উল্লেখ করে বলেন যে এদেশ হিন্দু মুসলিম শিখ ইসায়ী সবার।প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রশিদ মোল্লা যুক্তিনির্ভর বক্তব্য পেশ করেন। বিশিষ্ট আইনজীবী আনিসুর রহমান খুব আবেগ মথিত গলায় মুসলমানদের যন্ত্রণা ও বৈষম্য তুলে ধরে বলেন যে আগামী দিন আরও ভয়াবহ হতে চলেছে।
আজকের এই মহতী সেমিনারে উল্লেখযোগ্য উপস্থিতি- মঞ্জু ম্যাডাম,শিক্ষিকা আফিফা,সুপার:ইউসুফ মল্লিক, শিক্ষক সাবির হোসেন,মাও নুরুল ইসলাম,মাও আবুল কালাম, মাও আব্দুল্লাহ,শান্তনু মন্ডল,শিক্ষক রুহুল আমীন, সাংবাদিক জাইদুল হক,সমাজকর্মী আ:রহমান,মহিলা সমাজসেবী বিল্কিস বেগম, শিক্ষক আব্দুল অদুদ,রেজাউল ইসলাম প্রমুখ।সুন্দর পরিবেশে ব্যবস্থাপনা ও সমবেত জনদের আতিথেয়তার জন্য সংগঠনের পক্ষ থেকে বিশিষ্ট শিক্ষাবিদ ও শিশু বিকাশ একাডেমি কর্নধার মাননীয় মুন্সি আবুল কাশেম সাহেবকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights