সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
পাইকগাছায় ট্রলার চুরির ঘটনায় সংবাদ সম্মেলন ভারতে যাওয়ার পথে সন্দেহে কোটালীপাড়ার জোহরের কান্দি গ্রামের ৬ জন আটক ১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা মনোহরদীতে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার, ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। ফেসবুকে অশালীন মন্তব্য ও লেখালেখির অভিযোগ, আইনানুগ ব্যবস্থা চায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত!
/ ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:১১ অপরাহ্ন

ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত!

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও সুধীজনদের নিয়ে মতবিনিময় সভা বৃহস্পতিবার (২১ মে ২০২৬) উপজেলা সভাকক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক, আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। তিনি ভোলাহাট উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা বৃদ্ধি, শিক্ষা, কৃষি, অবকাঠামো ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বপ্রাপ্ত ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ভোলাহাট থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা প্রকৌশলী মোঃ আছহাবুর রহমান, বিএমডিএ ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হাকিম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আজমির শেখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মোঃ নুরুল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইয়াজদানি আলিম আল রাজি জর্জ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ- মোঃ পিয়ার জাহান, মোঃ ইয়াসিন আলী শাহ্ ও মোঃ আফাজ উদ্দিন পানুসহ সাংবাদিক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা উপজেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জনসেবার মানোন্নয়ন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ বক্তব্য তুলে ধরা হয়।

এম. এস. আই শরীফ,
২১.০৫.২০২৬ ইং

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights