বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নির্ঝর-তামীম এর নেতৃত্বে জবির উল্কা-২ বাসের নতুন কমিটির যাত্রা
/ ১৪৮ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:৪২ অপরাহ্ন

নির্ঝর-তামীম এর নেতৃত্বে জবির উল্কা-২ বাসের নতুন কমিটির যাত্রা শুরু

​জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘উল্কা-২’-বাসের শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সংগঠন ‘উল্কা-২ পরিবার’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী আবিদ হাসান নির্ঝর এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের একই সেশনের শিক্ষার্থী এ. কে. এম তামীম রহমান।

​বৃহস্পতিবার (২১ই মে) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ড. তারেক বিন আতিক, জকসু-এর পরিবহন সম্পাদক মো. মাহিদ হোসেন ও কার্যনির্বাহী সদস্য মো. সাদমান আমিন সাম্য, উল্কা-২ পরিবারের উপদেষ্টা মো. মানিউর ইসলাম নিবিড় এবং বিদায়ী সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক ফাতেহ রহমান ফুয়াদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদনের দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ বছরের জন্য উল্কা-২ পরিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হলো। এতে সভাপতি হিসেবে আবিদ হাসান নির্ঝর এবং সাধারণ সম্পাদক হিসেবে এ.কে.এম তামীম রহমান কে মনোনীত করা হলো।

একই সাথে নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক
এ. কে. এম তামীম রহমান
বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সবথেকে লং রুটের বাসগুলোর একটি উল্কা-২। শিক্ষার্থীদের গাজীপুর থেকে নিয়মিত নির্বিঘ্নে যাতায়াতের জন্য ভবিষ্যতে বাস রুট বৃদ্ধি করা সহ, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নিয়মিত চলাচলের জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

সভাপতি আবিদ হাসান নির্ঝর বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঐতিহ্যের জেলা গাজীপুর-এর মাঝে মেলবন্ধন হিসেবে উল্কা-২ সবসময় শিক্ষার্থীদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমি চেষ্টা করবো সবাইকে নিয়ে একটি সুন্দর ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং বাসের সকল সমস্যায় পাশে থাকতে। ভবিষ্যতে বাসের সার্বিক ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষার্থীদের সুবিধার্থে সকল কার্যক্রমে আমরা একসাথে কাজ করে যাবো।

নতুন এই নেতৃত্ব উল্কা-২ বাসের সাধারণ শিক্ষার্থীদের যাতায়াত ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে কার্যকরী ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাসে যাতায়াতকারী শিক্ষার্থীরা।

​

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights