বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
বিশ্বনবী (সা.)-কে নিয়ে কটূক্তি: ধর্মীয় অনুভূতিতে
/ ১৩৩ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ১২:১৬ অপরাহ্ন

বিশ্বনবী (সা.)-কে নিয়ে কটূক্তি: ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের দাবি
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
কুড়িগ্রামের রাজারহাটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতারের ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানদের বিশ্বাস ও আবেগে আঘাত হানে—এমন কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন সচেতন মহল।
রাজারহাট থানার পুলিশ জানায়, মাইদুল ইসলাম মানিক নামে ওই যুবকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই বলছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে ধর্মীয় বিশ্বাস ও মহান ব্যক্তিত্বদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য সমাজে বিভেদ, অস্থিরতা ও উসকানির জন্ম দেয়। তাই এ ধরনের অপচেষ্টা রুখতে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।
স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও সচেতন নাগরিকরা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন। তাঁকে নিয়ে অবমাননাকর বক্তব্য শুধু ধর্মীয় অনুভূতিতেই আঘাত করে না, বরং সামাজিক সম্প্রীতিকেও বিনষ্ট করে। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলতা ও সংযম এখন সময়ের দাবি। প্রযুক্তির অপব্যবহার করে ধর্মীয় বিদ্বেষ ছড়ানো কিংবা মানুষের বিশ্বাস নিয়ে বিদ্রুপ করার প্রবণতা বন্ধে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights