শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নেত্রকোনার পূর্বধলায় প্রযুক্তির ছোবল থেকে সন্তানকে বাঁচাতে দূরদর্শী উদ্যোগ নিলেন ওসি পটুয়াখালীতে ২৬ পুরিয়া হেরোইন সহ তিন জন মাদক কারবারি আটক। গাইবান্ধায় ব্র্যাক সিডের কর্মশালায় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন: নড়াইলে ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা পাখি মোল্লার ওপর সন্ত্রাসী হামলা বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ সাংবাদিকতা, মানবাধিকার ও রাজনীতিতে সক্রিয় মুখ: জামালপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ শফিজল ইসলাম জবির ৩ শিক্ষার্থীর অনন্য অর্জন: যুক্তরাষ্ট্রে গবেষণাসহ পিএইচডি শেরপুরে ২৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে র‍্যাব। বাউফলে প্রতিবন্ধী তিন ভাইয়ের পাশে বি এন পি নেতা সামুয়েল আহম্মেদ লেলিন। পটুয়াখালীতে ১০২ পিচ ইয়াবা ট্যাবলেট সহ নুরুজ্জামান মৃধা নামে এক মাদক কারবারি আটক।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
যশোরে এনজিওর কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে এক ব্যাক্তির আত্মহত্যা।
/ ২৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:২২ অপরাহ্ন

যশোরে এনজিওর কিস্তি পরিশোধে ব্যর্থ হয়ে এক ব্যাক্তির আত্মহত্যা।

মোঃযায়েদ আলী জাহিদ
যশোর জেলা প্রতিনিধি।

যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের জামিরা গ্রামে খালপাড় থেকে কাজল কুমার ঘোষ (৪৬) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুর আড়াইটার দিকে শ্রীশ্রী জামিরা কালি মন্দিরের উত্তর পাশে কাঁধ বাড়ির খালের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

দুই সন্তানের জনক নিহত কাজল কুমার ঘোষ উপজেলার জামিরা (মিত্রপাড়া) গ্রামের মৃত কালিদাস ঘোষের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টার দিকে কাজল কুমার ঘোষ বাড়ি থেকে বের হন। এরপর দুপুর ও রাতে বাড়িতে ফিরে না আসায় তার স্ত্রী রুপা ঘোষ ও মেয়েরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

শুক্রবার দুপুরে পার্শ্ববর্তী গ্রামের মাসুম নামে এক ব্যক্তি তাল কাটতে গাছে ওঠেন। এ সময় খালপাড়ে মোবাইল ফোনের রিংটোনের শব্দ ও মাছি উড়তে দেখে তিনি নিচে নেমে যান। পরে সেখানে কাজল কুমার ঘোষের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেন।

খবর পেয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি সিরিঞ্জ, ‘কারেন্ট’ নামের বিষের বোতল, একজোড়া চটি স্যান্ডেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, টিস্যু পেপার ও নগদ ২০ টাকা উদ্ধার করেছে।

পারিবারিক সূত্র তার স্ত্রী এবং তার মা বলছে এনজিও-র ঋনের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় সে আত্মহত্যা করেন।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কাজল কুমার ঘোষ নিজের শরীরে সিরিঞ্জের মাধ্যমে বিষ প্রয়োগ করে আত্মহত্যা করেছেন।

তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights