বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রামে গ্যাস সিলিন্ডারে মিললো লাখ টাকার গাজা
/ ১৬২ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬, ১:১২ অপরাহ্ন

কুড়িগ্রামে গ্যাস সিলিন্ডারে মিললো লাখ টাকার গাজা
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ২৪.৫.২০২৬
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় অভিনব কৌশলে খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় গ্যাস সিলিন্ডার কেটে উদ্ধার করা হয়েছে ৮ কেজি ভারতীয় গাঁজা। যার বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
পুলিশ জানায়, শনিবার মাদক বিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে থানা এলাকার বলদিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ এলাকায় একটি অটোরিক্সা থামিয়ে মাদক কারবারী সুজন মিয়াকে আটক করা হয়। এসময় অটো রিক্সায় বহন করা তার একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা পাওয়া যায়। পরে সেই গ্যাস সিলিন্ডার তল্লাশি করে ভেতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।
আটক সুজন মিয়া (২৩) কেদার ইউনিয়নের শোভার কুঠি এলাকার বাসিন্দা শামসুল হকের ছেলে।
অপরদিকে,একই দিনে মাদারগঞ্জ ঘাটে নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকা আসা এক ব্যক্তিকে তল্লাশি করে ১৯৩পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মোন্নাফ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি বালারহাট এলাকার বাসিন্দা।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, প্রতিনিয়ত মাদক কারবারীরা মাদক পরিবহন ও বিক্রিতে নুতুন নুতুন কৌশল অবলম্বন করছে। ফলে তাদের আটক করা চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। তারপরেও পুলিশ মাদক নির্মূলে মাঠে কাজ করছে। নিয়মিত মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক দুইজনের নামে মাদক আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights