বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা

বীরগঞ্জে মাদক ব্যবসায়ী ও সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের সাজা
মোয়াজ্জেম সরকার রুবেল দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগে মোঃ আরিফ হোসেন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন উপজেলার আরাজি মিলনপুর গ্রামের ফারজুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বীরগঞ্জ থানার এএসআই হকিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরাজি মিলনপুর এলাকায় আসামির বসতবাড়ির পূর্ব পার্শ্ব থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মাদক ব্যবসা ও সেবনের দায়ে তাকে ০২ (দুই) বছর সশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায় কার্যকরের পর দণ্ডপ্রাপ্ত আসামিকে যথাযথ পুলিশ এসকোর্টের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category





