বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ঠাকুর গাঁও বিশ্ব বিদ্যালয়ের নতুন উপাচার্যকে সম্মাননা প্রদানঃ
/ ১০৪ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:০২ অপরাহ্ন

ঠাকুর গাঁও বিশ্ব বিদ্যালয়ের নতুন উপাচার্যকে সম্মাননা প্রদানঃ

স্টাফ রিপোর্ট
ঠাকুর গাঁও জেলা।

ঠাকুর গাঁও জেলার
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইস্রাফিল বলেছেন, শিক্ষা ও গবেষণার এমন এক অনন্য পরিবেশ তৈরি করতে হবে যাতে দেশের অন্যান্য বড় বড় বিশ্ববিদ্যালয় বাদ দিয়েও শিক্ষার্থীরা স্বপ্ন নিয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। এটি অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও সঠিক পরিকল্পনা ও মানসম্মত শিক্ষার মাধ্যমে তা সম্ভব।
মঙ্গলবার সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে আয়োজিত এক বিশেষ মতবিনিময় ও সম্মাননা অনুষ্ঠানে বক্তব্যে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইস্রাফিল এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক ছিলাম। তাই আমার ভেতরেও একটা সুস্থ প্রতিযোগিতা কাজ করে। আমাদের লক্ষ্য শুধু স্থানীয় ছেলেমেয়েদের ধরে রাখাই নয়, বরং দেশের অন্যান্য অঞ্চলের মেধাবীদেরও এখানে টেনে আনা। কোনো শিক্ষার্থী যেন এটাকে ঢাকা বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘চান্স না পেয়ে’ পড়ার বিকল্প হিসেবে না দেখে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নিজেই যেন শিক্ষার্থীদের প্রথম পছন্দের স্বপ্নের জায়গা হয়ে ওঠে।”
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “বিশ্ববিদ্যালয়ের যেকোনো সমালোচনা বা জবাবদিহির বিষয় থাকলে তা আগে না লিখে সরাসরি আমার সাথে পরামর্শ করতে পারেন। আমার ফোন নম্বর সবসময় খোলা। আপনারা মতামত দিন, গঠনমূলক সমালোচনা করুন এবং সঠিক গাইডলাইন দিন।”
নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আপস করা হবে না উল্লেখ করে ড. মো. ইস্রাফিল বলেন, “পিয়ন, দারোয়ান থেকে শুরু করে যেকোনো পদের জন্য লোক এই অঞ্চল থেকেই নেওয়া হবে। তবে মনে রাখতে হবে, তারা ৩৫-৪০ বছর এই প্রতিষ্ঠানে চাকরি করবেন। তাই যারা আসবেন, তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের মান-মর্যাদা ও কদর বুঝতে হবে। পুরো টিমকে পরিশ্রমী, মেধাবী ও দায়িত্বশীল হতে হবে।”
দেশ গঠনে সবাইকে সর্বোচ্চ পরিশ্রম করার তাগিদ দিয়ে উপাচার্য বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত নিরলস পরিশ্রম করছেন, আমাদেরও সেভাবে কাজ করতে হবে। শুধু প্রধানমন্ত্রী একাই কাজ করবেন আর আমরা এটাকে সাধারণ চাকরি হিসেবে নেব—তাহলে কিন্তু বিএনপির বড় ব্যর্থতা হবে।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়কে কেমন দেখতে চাই, তা নিয়ে আমি খুব শীঘ্রই এলাকার স্কুল, কলেজ, এমনকি প্রাথমিক বিদ্যালয়গুলোতেও যাব। শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করব। এগুলো আমার গবেষণার কাজের জন্যও দরকার, যা আগামী ২০ বছর পর বিশ্ববিদ্যালয়ের সূচনালগ্নের একটি ঐতিহাসিক আর্কাইভ বা স্মৃতি হিসেবে থেকে যাবে।”
পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া এবং পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।
অনুষ্ঠান শেষে পীরগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. ইস্রাফিলকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

বিজয় ২৪ টিভি
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights