
নোয়াখালী সোনাইমুড়ীতে বাংলাদেশ জামায়াতের উদ্যোগে কোরবানির গোস্ত অসহায় পরিবারের মাঝে বিতরণ
রিপোর্টার:আলমগীর হোসেন
বিজয়২৪ টিভি প্রতিনিধি।
আজ নোয়াখালী সোনাইমুড়ি থানার ৯নং দেওটি ইউনিয়নের ২ নং ওয়ার্ড(রুহুল আমিন নগর) এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দিয়ে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে গোশত বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৯ মে) ঈদের দ্বিতীয় দিনে সংগঠনটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।
সংগঠন সূত্রে জানা যায়, সোনাইমুড়ী উপজেলার অন্যান্য ইউনিয়নে উক্ত কার্যক্রম পরিচালনা চলিতেছে। এছাড়াও সোনাইমুড়ী পৌরসভা এলাকায় আরও ৮টি গরু কোরবানি দেওয়া হয়।
কোরবানির পশুর গোশত উপজেলার দরিদ্র ও কোরবানি দিতে অক্ষম পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
স্থানীয়রা জানান, এমন উদ্যোগ দরিদ্র মানুষের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেয় এবং সমাজে সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে।
উক্ত অনুষ্ঠানটি উদ্বোধন করেন সোনাইমুড়ি উপজেলার জামায়াতে ইসলামীর আমির ও ৩ নং চাষিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হানিফ মোল্লা।এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব সাহাব উদ্দিন সাহেব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং দেওটি ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির জনাব সাইফুল ইসলাম সাহেব,আরও উপস্থিত ছিলেন ৯ নং দেওটি ইউনিয়নের জামায়াতে ইসলামীর টিম লিডার জনাব মো: সেলিম মিয়া।
সার্বিক সহযোগিতায় ছিলেন ২ নং ওয়ার্ড রুহুল আমিন নগর জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।





