বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
/ ১০৯ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬, ৯:২৬ অপরাহ্ন

ময়মনসিংহের গফরগাঁওয়ে ইমামের উপর হামলার প্রতিবাদে জামতলা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ৪নং সালটিয়া ইউনিয়নের পুখুরিয়া গ্রামের জালাল সাহেব মসজিদেwর সম্মানিত ইমাম ও খতিব মাওলানা ইউসুফ সাহেবের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
​আজ (শনিবার) সকাল ১০টায় গফরগাঁওয়ের ঐতিহ্যবাহী জামতলা মোড়ে সর্বস্তরের তৌহিদী জনতা, উলামায়ে কেরাম ও সাধারণ সাধারণ মানুষের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
​স্থানীয় সূত্রে জানা গেছে, পুখুরিয়া মাদরাসার নূরানি বিভাগের ওই শিক্ষক এলাকায় অত্যন্ত নিরহংকার, ভদ্র ও দ্বীনদার মানুষ হিসেবে পরিচিত। গত শুক্রবার এশার নামাজ চলাকালে মহল্লার কিছু যুবক উচ্চ শব্দে গান-বাজনা ও মেলার মাইকিং করছিল। নামাজে বিঘ্ন ঘটায় ওই শিক্ষক ও ইমাম শান্তভাবে তাদের শব্দ বন্ধ করার অনুরোধ করতে যান। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবকরা তাঁর ওপর নৃশংস ও ন্যাক্কারজনক হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
​আজকের মানববন্ধনে বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “একজন আলেম, শিক্ষক ও ইমামের ওপর এমন ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়; বরং ধর্মীয় মূল্যবোধ, সামাজিক সম্প্রীতি, শিষ্টাচার ও সভ্যতার ওপর চরম আঘাত।”
​মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বক্তারা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত সকল অপরাধীকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের জঘন্য অপরাধ সংঘটনের সাহস না পায়।
​সমাবেশ শেষে আহত সম্মানিত শিক্ষকের দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সাথে সমাজে শান্তি, শৃঙ্খলা ও দ্বীনের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights