মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভা গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপপরিচালক ইমাম হাশিম ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। পাটের দামে স্বস্তি, লাভের আশায় কুড়িগ্রামের চাষিরা। ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। কুড়িগ্রামে বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রাপ্ত নড়াইলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
/ ১০৫ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬, ১০:০০ অপরাহ্ন

মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রাপ্ত নড়াইলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মো তুহিন মোল্লা:
নড়াইল প্রতিনিধি ;
নড়াইল জেলা হতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং এ ভর্তির সুযোগপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বেলা ১১ টায় নড়াইল সদর উপজেলা পরিষদ হলরুমে ১৩০ জন মেধাবীকে সংবর্ধনা দেয়া হয়।
সামাজিক সংগঠন ‘ঊষার আলো সূর্যসংঘের আয়োজনে সংগঠনের সভাপতি, তরুণ কবি ও কলামিস্ট মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাফায়াত উল্লাহ’র সঞ্চালনায় প্রধন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার, প্রধান বক্তা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের সাবেক ডিন ড. আকবর মাহমুদ, বিশেষ অতিথি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো: ছায়েম আলী খান, ইসলামি চিন্তাবিদ মাওলানা আলমগীর হুসাইন, প্রকৌশলী গোলাম রাব্বি, সমাজসেবক মোঃ আবু মুসা ও ব্যবসায়ী আনিসুল আজম সহ অনেকে।
এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে নির্বাহী সভাপতি মোহাম্মদ তুহিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক খান মাসুম বিল্লাহ, আমিরুল ইসলাম রানা, আল আমিন মণ্ডল, এস এম তন্ময় রেজা, আবির, তাফহিম, মুজাহিদ, বায়েজিদ খন্দকার সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন এবং ভবিষ্যতে শিক্ষার্থীরা যাতে ভালো মানুষ হিসেবে গড়ে ওঠেন সে বিষয়ে অনুপ্রাণিত করেন।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ফুল ও সনদপত্র তুলে দেন।
সামাজিক সংগঠন ‘ঊষার আলো সূর্যসংঘ ২০১৭ সাল থেকে নড়াইল জেলার কৃতী শিক্ষার্থীদের নিয়ে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights