
নাগাইশের পীর মাওলানা মোশতাক ফয়েজীকে ফুল দিয়ে বরণ
স্টাফ রিপোর্টার:আলমগীর হোসেন
কুমিল্লা সদর উপজেলা প্রতিনিধি
কুমিল্লা নগরীর পদুয়ার বাজার হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে
শ্রীভল্লবপুর পশ্চিম পাড়া যুব সমাজ উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। কুমিল্লা নগরীর ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহ আলম মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোরআন হাদিস থেকে আলোচনা পেশ করেন হযরত মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেব নাগাইশ দরবার শরীফ।
প্রধান অতিথিকে মাওলানা মোশতাক ফয়েজী পীরকে ফুল দিয়ে বরণ করেন শ্রীভল্লবপুর পশ্চিম পাড়ার যুব সমাজ। এই সময় উপস্থিত ছিলেন মাওঃ হযরত আলী আনসারী, মাওঃ আব্দুর রহমান, মুফতি ওমর ফারুক, মাওঃ ছোহাইল আহমাদ হেলালী, ছন্দু হোটেলের পরিচালক হাজী ইকবাল আহমেদ,হাফেজ মাওঃ ইব্রাহিম খলিল,
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইকবাল আহমেদ, নির্জনের পরিচালক ইঞ্জিনিয়ার গাজী সুমন, মোঃ গাজী মোঃ তোফাজ্জল, মোঃ আহসান হাবিব, শফিউল আলম মজুমদার ( রাফু), মোঃ ইকবাল আহমেদ, মোঃ আলাউদ্দিন, আহমেদ মামুন, মোঃ মোশাররফ, মোজাহিদুল ইসলাম মিতুল, মোঃ আরাফাত প্রমুখ।





