বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
বিশ্বমঞ্চে কুরআনের প্রতিযোগিতায় তৃতীয়, বালিয়াডাঙ্গীতে আশরাফীকে সংবর্ধনা বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া খাজাঞ্চী পশ্চিম ইউনিয়ন শাখার মাসিক সভা সম্পন্ন। রামপালে তারেক রহমানের আগমন উপলক্ষে মল্লিক জুবায়ের হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা গাজীপুরে শ্রমিক আন্দোলনে প্রাণ গেল গোবিন্দগঞ্জের তোফিকের! ন্যায্য মজুরির দাবিতে রক্ত ঝরল তরুণ শ্রমিকের কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১১৭০ ইয়াবাসহ গ্রেপ্তার ৩, একজনের বিরুদ্ধে ২০ মাদক মামলা। বুড়িচংয়ে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ যশোরের চৌগাছায় সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৮ তম মৃত্যুবার্ষিকীতে খাবারন বিতরণ। বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি ‎বেলকুচিতে ৯৬ ব্যাচের উদ্যোগে তালবীজ রোপণ, মাদকবিরোধী আলোচনা সভা
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
চৌদ্দগ্রামে জাতীয় পার্টির আলোচনা সভায় বক্তারা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জাতীয় পার্টির
/ ২৯ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পূর্বাহ্ন

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির আলোচনা সভায় বক্তারা
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জাতীয় পার্টির
জহিরুল ইসলাম সুমন
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আগামী ১৭ নভেম্বর স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছে জাতীয় পার্টি(জাফর)। মঙ্গলবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির মহাসচিব কাজী মোঃ নাহিদ এ দাবি জানান। তিনি বলেন, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী বাংলাদেশের স্বাধীনতার প্রথম স্বপ্নদ্রষ্টা। বৃটিশ বিরোধী আন্দোলন, পাকিস্তানের বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের বলিষ্ট নেতৃত্বদানকারী নেতা হচ্ছেন ভাসানী। তিনি আরও বলেন, এ দেশের কৃষক-শ্রমিকদের সংগঠিত করার জন্য আবদুল হামিদ খান ভাসানী ভুমিকা পালন করেছিলেন। শ্রমিকদের উপর যে নির্যাতন চলছিল, সে নির্যাতন প্রতিরোধের ভাসানীর যোগ্য উত্তরসূরী কাজী জাফর আহমেদ বাংলাদেশের প্রত্যেকটি শিল্পাঞ্চলে শ্রমিক সমাবেশের মধ্য দিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। জাতীয় পার্টি সরকারের একটি অংশ। তাই, দেশের জন্য মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ত্যাগ স্মরণ রাখতেই প্রতি বছর ১৭ নভেম্বর তাঁর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের আহবান জানাই।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ চৌধুরী পাশার সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির আহবায়ক কাজী শহীদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির(জাফর) এর কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খবির আহমেদ মজুমদার, চৌদ্দগ্রাম উপজেলা সাধারন সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল হক পাটোয়ারী, কেন্দ্রীয় শ্রমিকনেতা নুর হোসেন, জাতীয় পার্টির গুনবতী ইউনিয়ন আহবায়ক জাকির হোসেন জিগির, সদস্য সচিব জানে আলম দোভাষী, আলকরা ইউনিয়ন আহবায়ক জহিরুল ইসলাম জহির, মুন্সিরহাট ইউনিয়ন নেতা আবুল কাশেম, কালিকাপুর ইউনিয়ন নেতা নাছির উদ্দিন, বাতিসা ইউনিয়ন সাধারন সম্পাদক রেজাউল করিম ভুঁইয়া রিপন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব সংহতির নেতা বিল্লাল হোসেন স্বপন, কনকাপৈত ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক জাফর আহমেদ ভুঁইয়া, সদস্য সচিব বাহার উদ্দিন মজুমদার, শুভপুর ইউনিয়ন যুব সংহতির সভাপতি আবুল কাশেম, শ্রীপুর ইউনিয়ন জাপা নেতা সিরাজুল ইসলাম, হুমায়ন কবির, মুন্সিরহাটের ইউসুফ নবী, আবদুল লতিফ, সোলেমান ভুঁইয়া, বাতিসা ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মফিজুর রহমান, সাইফ পাটোয়ারী, আমির হোসেন ভুট্টু, অলিউর রহমান, ছাত্র সমাজের নেতা ফারুক ফরায়েজী, দেলোয়ার হোসেন, আবদুল ওয়াদুদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জাতীয় পার্টি, যুব সংহতি ও ছাত্র সমাজের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Verified by MonsterInsights