শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
তিন বছর ধরে ঘরে অবরুদ্ধ বৃদ্ধ বাবা, স্ত্রীর জানাজায় যেতে দিল না ছেলে বৈধ ইজারাদার, বালি ব্যবসায়ী, নৌকার মাঝি-মালিক ও শ্রমিকদের মানববন্ধন জঙ্গল সলিমপুরের আলীনগরে পথসভা: জনসাধারণের সঙ্গে মতবিনিময় করলেন পুলিশ সুপার মো. মাসুদ আলম জিয়া খাল খনন কাজ পরিদর্শন নারায়ণগঞ্জের অগ্নিকণ্যা আইভির একবছর পরে প্রত্যাবর্তনঃ নাসিমার হত্যাকারী সন্দেহে একজন এখন জেল হাজতেঃ ঠাকুর গাঁও জেলায় একজনের ঝুলন্ত লাশ উদ্ধারঃ নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন নগরবাসী কালিয়াকৈরে ৭ কোটি ৩৩ লক্ষ টাকা ব্যয়ে একদিনে ৪টি সড়কের ভিত্তি প্রস্থর স্থাপন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন নগরবাসী
/ ৪৮ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন

সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন নগরবাসী
নিজ্জ্বল সাহা
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: নগরবাসীর অভিযোগ, সমস্যা ও পরামর্শ সরাসরি শুনে দ্রুত সমাধানের লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’। মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত দামপাড়াস্থ সিএমপি সম্মেলন কক্ষে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সিএমপির পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী সেবাপ্রত্যাশী নাগরিকদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের বিভিন্ন অভিযোগ, সমস্যা ও পরামর্শ গ্রহণ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
ওপেন হাউজ ডে-তে অংশগ্রহণকারী কয়েকজন সেবাপ্রত্যাশী দীর্ঘদিনের সমস্যার তাৎক্ষণিক সমাধান পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ কমিশনারের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের জন্য পুলিশ প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগের একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করছে।
পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সিএমপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, নাগরিকদের অভিযোগ ও মতামত সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার নগরবাসী অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের সমস্যা, অভিযোগ ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সংশ্লিষ্টদের মতে, শান্তি-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসেবার মান উন্নয়নে এ ধরনের উন্মুক্ত মতবিনিময় কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights