বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজারহাটে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, সবুজায়নে জোরালো বার্তা ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়ঃ স গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
কুড়িগ্রাম পৌর বিএনপির সভায় ঐক্য ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ
/ ৫৫ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

কুড়িগ্রাম পৌর বিএনপির সভায় ঐক্য ও শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাডাঃ
দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী, সুসংগঠিত ও জনমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কুড়িগ্রাম পৌর বিএনপির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, সাংগঠনিক দুর্বলতা, নেতাকর্মীদের সক্রিয়তা বৃদ্ধি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি বলেন, “আমরা এখনো কাঙ্ক্ষিত রাজনৈতিক সাফল্য অর্জন করতে পারিনি। এর পেছনে সাংগঠনিক দুর্বলতা, কর্মীদের মধ্যে সমন্বয়ের ঘাটতি এবং বিভিন্ন বাস্তব কারণ রয়েছে। অতীতের ভুল-ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন উদ্যমে জনগণের মাঝে যেতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই দলকে আরও শক্তিশালী করা সম্ভব। আপনারা আমাকে হারাননি, হারিয়েছেন বিএনপিকে; উন্নয়ন থেকে বঞ্চিত করেছেন কুড়িগ্রামবাসীকে।”

সভায় জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করতে হবে। জনগণ যাকে গ্রহণ করবে এবং যার প্রতি আস্থা রাখবে, দল সেই নেতৃত্বকে মূল্যায়ন করবে। মনোনয়নের ক্ষেত্রেও জনগণের মতামত ও গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেওয়া হবে।” তিনি আরও বলেন, “দলের শৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে বলেন, “ব্যক্তিগত মতপার্থক্য ভুলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সাংগঠনিক ভিত্তি মজবুত করতে না পারলে রাজনৈতিক লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে। তাই এখন সময় ঐক্যবদ্ধ হয়ে দলকে আরও শক্তিশালী করার।”

আলোচনা সভায় পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা খোলামেলাভাবে সাংগঠনিক নানা সীমাবদ্ধতা ও সমস্যার কথা তুলে ধরেন। তারা অভিযোগ করেন, কয়েকজন নির্দিষ্ট কর্মী ছাড়া অধিকাংশ নেতাকর্মীর সঙ্গে নিয়মিত যোগাযোগ ও খোঁজখবর রাখা হয় না। এই পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যৎ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জন কঠিন হবে বলে তারা মত প্রকাশ করেন।

নেতাকর্মীরা দ্রুত ওয়ার্ড কমিটিগুলো পূর্ণাঙ্গ করা, তৃণমূল পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার কার্যকর সমাধানে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম পৌর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, সদস্য সচিব আব্দুল আলিমসহ পৌর বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ।

বক্তারা আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় শৃঙ্খলা, তৃণমূলের সক্রিয় অংশগ্রহণ এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিএনপির আদর্শ, গণতান্ত্রিক মূল্যবোধ ও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রেখে একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনমুখী সংগঠন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights