শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাগরপুর গয়হাটা ঘুনি গ্রামে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির তালুকদারের উঠান বৈঠক অনুষ্ঠিত। প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলা হলো, এতদিনেও কি প্রশাসনের চোখে পড়ল না রাজারহাটে ডিবি পুলিশের অভিযান, ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গায় ১০ টন সরকারি সারসহ ডিলার ও ট্রাকের হেলপার আটক বরুড়া জমি সংক্রান্ত বিরোধে একজন খুন,আটক ইউপি মেম্বার জবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি শাহাদাত ও সম্পাদক রাকিব বরুড়া কবি পরিষদের নবগঠিত কমিটির পরিচিতি সভা ও সাহিত্য আড্ডা চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিরোধীদলীয় উপনেতা ডা: তাহের দুবলার চরে শুঁটকি মৌসুম ঘিরে প্রস্তুতি, ঋণ ও বনদস্যুর আতঙ্কে জেলেরা গাইবান্ধায় ছেলেধরা সন্দেহে দুই ব্যক্তি আটক, পুলিশের কাছে হস্তান্তর
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
নেত্রকোনায় সৈকত সরকারের ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
/ ১২৩ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

নেত্রকোনায় সৈকত সরকারের ছবিসহ প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শংকর চন্দ্র সরকার , নেত্রকোনা জেলা প্রতিনিধি:

নেত্রকোনায় একটি সংবাদে ভুলবশত নিজের ছবি প্রকাশ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন সদর উপজেলার রুই গ্রামের বাসিন্দা দুর্গাচরণ সরকারের ছেলে সৈকত সরকার।
রবিবার (৭ জুন ২০২৬) দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠ করেন।
সংবাদ সম্মেলনে সৈকত সরকার বলেন, গত ২৫ মে ২০২৬ তারিখে একটি অনলাইন সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় শহরের বড় বাজার এলাকার কাশেম টাওয়ারকে কেন্দ্র করে প্রকাশিত একটি প্রতিবেদনে ভুলবশত তার ছবি সংযুক্ত করা হয়েছে। অথচ সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই এবং তিনি ঘটনাস্থলেও উপস্থিত ছিলেন না।
তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে পূর্বে উত্থাপিত অভিযোগ আইনগতভাবে নিষ্পত্তি হয়েছে। এরপরও তার ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ করায় তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভ্রান্তিকর প্রচার-প্রচারণা চালানো হচ্ছে, যা তার ব্যক্তিগত, সামাজিক ও পারিবারিক জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে।
সৈকত সরকার আরও বলেন, “আমি একজন সাধারণ নাগরিক। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া আমার ছবি প্রকাশ করায় আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর কাছে আমি এর ব্যাখ্যা ও প্রয়োজনীয় সংশোধন প্রত্যাশা করছি।”
সংবাদ সম্মেলনে তিনি প্রকাশিত সংবাদের সঙ্গে তার নাম ও ছবি জড়িয়ে অপপ্রচার বন্ধের আহ্বান জানান এবং ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য যাচাইয়ের প্রতি গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, সুধীজন ও এলাকাবাসীর উপস্থিতিতে তিনি তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের বিষয়ে পুনরায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights