বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
চৌদ্দগ্রামের গুনবতীতে ছেলের তালাকপ্রাপ্ত স্ত্রীর ভয়ে ঘর ছাড়া মা। ২৮ অক্টোবরের লগি বৈঠার তাণ্ডব ও আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবীতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী—– মাসুদুর রহমান গিয়াস ঠাকুর গাঁও এ ২৮ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন ২০২৬ঃ কটিয়াদীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনায় ​ এমপি মোঃ জালাল উদ্দিন শাবিপ্রবিতে উদযাপিত হলো ‘কোরিয়ান কালচারাল ডে ২০২৬’ ডেঙ্গু প্রতিরোধে সিলেটে সিসিকের বিশেষ উদ্যোগ, ৪২ ওয়ার্ডে মশক নিধন অভিযান ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ‘আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী বাহিনী’—মাসুদুর রহমান গিয়াস নওগাঁর ধামইরহাটে পূর্ব শত্রুতার জেরে যুবদল নেতার আমন ধানে প্রকাশ্য দিবালোকে বিষ প্রয়োগের অভিযোগ, থানায় এজাহার সনাতন ধর্মালম্বীদের ভালোবাসায় সিক্ত প্রশাসক নূরনবী ভূঁইয়া গাইবান্ধায় পরিস্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
ভারতের কেরালায় জবি অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকারের আন্তর্জাতিক সম্মাননা অর্জন
/ ৪৭ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬, ১২:২২ অপরাহ্ন

ভারতের কেরালায় জবি অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকারের আন্তর্জাতিক সম্মাননা অর্জন

জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইএমএল এর অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছেন। তিনি ভারতের কেরালাভিত্তিক Council for Educational Administration & Management (CEAM) কর্তৃক প্রদত্ত ‘Women in Leadership & Management Award-2026’ লাভ করেছেন।

গত ২ জুন ২০২৬ ভারতের বিদ্যাসাগর কলেজ অব এডুকেশন এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC) আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে CEAM-এর ন্যাশনাল প্রেসিডেন্ট Professor Dr. V. M. Sasikumar পুরস্কারটি প্রদান করেন।

শিক্ষা প্রশাসন, নেতৃত্ব ও গবেষণাক্ষেত্রে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ড. প্রতিভা রানী কর্মকারকে এ বছরের জন্য এ পুরস্কারের মনোনয়ন দেওয়া হয়। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি নেতৃত্বের ভূমিকায় দায়িত্ব পালন করেছেন এবং শিক্ষা, ভাষা ও সাহিত্যবিষয়ক নানা বিষয়ে গবেষণা ও লেখালেখির মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, ড. প্রতিভা রানী কর্মকারের এ অর্জন দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে নারীর নেতৃত্বকে আরও উৎসাহিত করবে।

উল্লেখ্য, ‘Women in Leadership & Management Award’ শিক্ষা, প্রশাসন, গবেষণা ও নেতৃত্বে অসামান্য অবদান রাখা নারীদের স্বীকৃতি দিতে প্রতি বছর প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights