বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:২৮ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজারহাটে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, সবুজায়নে জোরালো বার্তা ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়ঃ স গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রাক সীডের কর্মশালা
/ ২৪ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন

হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণে
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্রাক সীডের কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি | ৭ জুন ২৬

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের মেজর মার্কেট হলরুমে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগের মাধ্যমে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৭ জুন) সকাল ১১টায় ব্র্যাক সিডের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক সিড কুড়িগ্রামের টেরিটরি সেলস অফিসার (টিএসও) মাহবুব আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক সিডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. রশীদুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুঙ্গামারী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার। তিনি আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উন্নত জাতের ধানবীজ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন।

কর্মশালায় ব্র্যাক সিডের হাইব্রিড ধানবীজ ‘রাজা’, ‘মুক্তি-১’ ও ‘ব্র্যাক ধান-১’-এর গুণাগুণ, ফলন ক্ষমতা, রোগবালাই সহনশীলতা এবং চাষাবাদ পদ্ধতি সম্পর্কে স্থানীয় কৃষকদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি আধুনিক উৎপাদন কলাকৌশল অনুসরণ করে অধিক ফলন অর্জনের বিভিন্ন কৌশল নিয়েও আলোচনা করা হয়।

বক্তারা বলেন, কৃষির ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং কৃষকদের লাভজনক উৎপাদন নিশ্চিত করতে উন্নতমানের বীজ ব্যবহারের গুরুত্ব অপরিসীম। তারা ব্র্যাক সিডের উন্নতমানের ধানবীজ ব্যবহারের প্রতি কৃষকদের গুরুত্বারোপ করেন এবং সঠিক পরিচর্যা ও আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে অধিক ফলন অর্জনের আহ্বান জানান।

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকরা ধান চাষের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন। এ সময় কৃষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত কৃষি ও ব্র্যাক সিডের কর্মকর্তারা। কর্মশালাটি কৃষকদের মধ্যে আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত জাতের ধানবীজ ব্যবহারে আগ্রহ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights