শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রামপালে অস্ত্রসহ আটক ব্যক্তি ‘জলদস্যু বাহিনীর সহযোগী’, দাবি র‍্যাবের উদ্ভাবনী চিন্তায় এগিয়ে তরুণ প্রজন্ম, রামপালে বিজ্ঞান ও স্টার্টআপ প্রদর্শনী দারিদ্র্যের অজুহাতে সন্তানের হাতে মাদক! ফুলবাড়ীতে ১৪ বছরের কিশোরীসহ আটক ২, উদ্ধার ২ কেজি গাঁজা নড়াইলের লোহাগড়ায় ইজিবাইক চোরের মুলহোতা জামাল গ্রেপ্তার ‎সীমান্ত হত্যা ও পুশইন বন্ধের দাবিতে ‎কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ‎ ‎ মাননীয় মন্ত্রী মহোদয়ের স্কুল ব্যাগ,টিফিন বক্স সহ অন্যান্য উপকরণ বিতরণ করেনঃ নড়াইলে ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কুড়িগ্রাম পৌরবাসীর প্রত্যাশা—দল নয়, চাই সৎ, স্মার্ট ও জনবান্ধব নতুন মেয়র” চৌদ্দগ্রামে উদ্ভাবনী প্রতিযোগিতায় উৎফুল্ল শিক্ষার্থীরা, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ঘোড়া জবাই ও মাংস পাচারের অভিযোগে ৬জন আটক, সাদুল্লাপুরে উত্তেজনা ‎
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সিপিডির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
/ ১৬ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬, ১২:০২ অপরাহ্ন

সিপিডির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোতাহার হোসেন স্টাফ রিপোর্টার শেরপুর
‘জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন’ শিরোনামে
প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও প্রসূতি সেবা বিষয়ে সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন বিষয়ক মতবিনিময় সভা আজ ৮ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়, শেরপুরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এবং Indigenous Peoples Development Services (IPDS)-এর আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্‌ ফরিদা ইয়াসমিন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন আইপিডিএস-এর সভাপতি জনাব সঞ্জীব দ্রং এবং সিপিডির ‘নাগরিকতা’ প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর ড. দ্বিজেন মল্লিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব অভ্র ভট্টাচার্য, ডায়ালগ, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ, সিপিডি।

সভায় সামাজিক নিরীক্ষার মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য ও প্রসূতি সেবা প্রাপ্তির বাস্তব চিত্র, বিদ্যমান চ্যালেঞ্জ এবং সেবার মানোন্নয়নে করণীয় বিষয়সমূহ উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, টেকসই উন্নয়নের পূর্বশর্ত হলো জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সবার জন্য সমতাভিত্তিক সেবা নিশ্চিতকরণ। তিনি জেন্ডার ইকুইটির ওপর গুরুত্বারোপ করে নারী-পুরুষ নির্বিশেষে সকলের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, “সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই”—এই চেতনা ধারণ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ যেন সরকারি হাসপাতালে সহজে ও নির্বিঘ্নে সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক হতে হবে। সীমিত সম্পদ ও সামর্থ্যের মধ্যেও সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে তিনি উপস্থিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণকে (ইউএইচএফপিও) অনুরোধ জানান। একই সঙ্গে জনসেবা কার্যক্রমকে আরও কার্যকর করতে সরকারি দপ্তরসমূহের মধ্যে সমন্বয় ও আন্তঃযোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলার ইউএইচএফপিওবৃন্দ, সামাজিক নিরীক্ষায় অংশগ্রহণকারীগণ, নাগরিক গ্রুপের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights