মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
নাসিরনগরে স্পিডবোট বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ আহত ১ সোহেলের পরিবারকে আর থাকতে হবে না ওহাব সাহেবের গরুর ঘরে ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। হরিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ক্ষতি ৬ লাখ টাকা চৌদ্দগ্রামে জমি দখলের চেষ্টার অভিযোগ সৎ ভাইয়ের বিরুদ্ধে হরিপুরে অংশগ্রহণমূলক উন্নয়ন কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে সভা গাইবান্ধায় তরুণদের নেতৃত্বে সামাজিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে উপপরিচালক ইমাম হাশিম ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে যুবদলের মশক নিধন অভিযান। পাটের দামে স্বস্তি, লাভের আশায় কুড়িগ্রামের চাষিরা। ঘাটাইল উপজেলা শাখার উদ্যোগে মতবিনিময় ও সাংগঠনিক ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে স্থানীয় রাজনৈতিক কর্মী গ্রেফতার
/ ৫১ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:০৪ অপরাহ্ন

সাদুল্লাপুরে ডিবি পুলিশের অভিযানে স্থানীয় রাজনৈতিক কর্মী গ্রেফতার

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা।
‎গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে মোঃ সাব্বির রাহাদ খান @ নোমান (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি সাদুল্লাপুর থানা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।
‎স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নোমানের পিতা মোঃ শাহারিয়া খান @ বিপ্লব, যিনি সাদুল্লাপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আওয়ামী লীগের মনোনীত সাবেক উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর মাতার নাম মোছাঃ নাজমা আক্তার।
‎অভিযুক্ত নোমান সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বনগ্রাম এলাকার বাসিন্দা।
‎ডিবি পুলিশের একটি চৌকস দল গত ০৮ জুন ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে তাকে আটক করে বলে জানা গেছে। পরবর্তীতে তাকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়।
‎তবে কী অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বা মামলার বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কোনো বিস্তারিত তথ্য জানায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights