সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
ভারতে যাওয়ার পথে সন্দেহে কোটালীপাড়ার জোহরের কান্দি গ্রামের ৬ জন আটক ১৪ বছর পর মাইনুদ্দীন রাসেল হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার পাঁচবিবিতে সরকারি গাছ কাটার দায়ে ৩ জনের কারাদণ্ড ভরা যৌবনে পদ্মা, দিশেহারা চরাঞ্চলের মানুষ পানিবন্দির শঙ্কা মনোহরদীতে ডাকাতি মামলার রহস্য উদঘাটন: লুণ্ঠিত মালামাল উদ্ধারসহ ৫ ডাকাত গ্রেফতার, ধামইরহাটে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পটুয়াখালীতে ১১ (এগারো) পুড়িয়া হেরোইন সহ দুই মাদক কারবারি আটক। ফেসবুকে অশালীন মন্তব্য ও লেখালেখির অভিযোগ, আইনানুগ ব্যবস্থা চায় স্থানীয় বিএনপি নেতাকর্মীরা গাইবান্ধায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক: ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন।
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
জেলা প্রশাসকের হরিপুর থানা পরিদর্শন, পুরুষ্কার বিতরণ
/ ৮৩ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

জেলা প্রশাসকের হরিপুর থানা পরিদর্শন, পুরুষ্কার বিতরণ, বিভিন্ন স্তরের অফিসার, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ঃ

স্টাফ রিপোর্টার,
ঠাকুর গাঁও জেলা।

০৯/০৬/২০২৬ ইং তারিখে ঠাকুর গাঁও জেলার জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রফিকুল হক হরিপুর থানা পরিদর্শন করেন। শুরুতেই উপজেলার কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার নানান সীমাবদ্ধতাসমূহ তুলে ধরা হয় এবং তা থেকে উত্তরণের পন্থা নিয়ে আলোচনা করা হয়। পরবর্তীতে হরিপুর থানা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। এরপর দেশের মধ্যে নির্বাচিত অন্যতম শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি শতভাগ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি জোর আবেদন রাখেন। প্রকৃত শিক্ষাই যে সমাজের সকল সমস্যা সমাধানে অন্যতম প্রধান হাতিয়ার তা তুলে ধরেন। পরবর্তীতে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, টিফিন বক্স, ওয়াটার বোটল ও জ্যামিতি বক্স বিতরণ করেন। দিনের পরবর্তী অংশে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। এই সভায় উপজেলার শিক্ষা ব্যবস্থার উন্নতি করার জন্য কি কি করণীয় তা নিয়ে শিক্ষকদের নিকট হতে পরামর্শ নেওয়া হয় এবং সকলকে নিবেদিতভাবে উপজেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থাকে একটা রোল মডেল হিসেবে দাড় করানোর আহ্বান জানানো হয়। তারপর শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সামগ্রী বিতরণ করেন। দিনের শেষভাগে প্রানীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের আওতায় গাভী উৎপাদনকারী দলের (ডেইরী পিজি) সদস্যদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ করেন। এই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা ও কৃষি খাতে যে অগ্রাধিকার দিয়েছেন তা তুলে ধরে সংশ্লিষ্ট সবাইকে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ কর্মতৎপরতার আহবান জানানা জেলা প্রশাসক মহোদয় ।

বিজয় ২৪ টিভি
আকতারুল হক প্রধান
স্টাফ রিপোর্টার
ঠাকুর গাঁও জেলা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights