বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজারহাটে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, সবুজায়নে জোরালো বার্তা ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়ঃ স গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে কুড়িগ্রামে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের পর্দা নামল
/ ১৫ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা ছড়িয়ে কুড়িগ্রামে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের পর্দা নামল
মোঃ জাফর আহমেদ কুড়িগ্রাম জেলা সংবাদদাতাঃ
মাদক একটি নীরব ঘাতক। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সচেতনতা, সামাজিক আন্দোলন এবং খেলাধুলার বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখে ‘থাকলে ইচ্ছা ও বল, ঘটবে না মাদকের ছোবল’ প্রতিপাদ্যে কুড়িগ্রামে তিনদিনব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রেখে সুস্থ ও সৃজনশীল সমাজ গঠনের আহ্বান জানানো হয় এ আয়োজনে।
বুধবার (১০ জুন) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের ভলিবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন এবং বন্ধন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ভলিবল টিম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপ-পরিচালক শাহ-নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রশিদ, ডিপিসি জামিল চৌধুরী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলীসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টে কুড়িগ্রাম সদর উপজেলার আটটি যুব ও ক্রীড়া সংগঠন অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো— গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব, বন্ধন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ভলিবল টিম, ভলান্টিয়ার ক্লাব কুড়িগ্রাম, ভোগডাঙ্গা যুব ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম জেলা যুব ফোরাম, বেলগাছা যুব ক্রীড়া সংস্থা, কাঁঠালবাড়ি যুব ক্রীড়া সংস্থা এবং দুর্বার তারুণ্য যুব ক্রীড়া সংস্থা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে সৌজন্য ট্রফি প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ড তরুণদের সুস্থ জীবনধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights