শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
মান্দায় সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন! পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালানোর চেষ্টা স্বামী আটক। ঠাকুরগাঁওয়ে বিজিবির অভিযানে কষ্টিপাথরের মূর্তি ও ২০০ বছরের পুরোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্ট্যাম্প উদ্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুরে চেয়ারম্যান প্রার্থী যাচাই-বাছাই নিয়ে বিএনপির আলোচনা সভা বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন খুলে গেল যোগাযোগের নতুন দুয়ার. সেলাই মেশিন দেওয়ার প্রলোভনে নারীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা । হালিশহর দারুল হিকমাহ সুন্নী মাদরাসায় ঈদে আজমের সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত। ঠাকুর গাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী অভিযানে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদানঃ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার। জমি বিরোধে দুইজনকে মারধরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বিজ্ঞপ্তিঃ
ব্রেকিং নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
মোল্লাহাটে মসজিদের জমি কাটার অভিযোগে চাঞ্চল্য, তদন্তে ভূমি অফিস
/ ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন

মোল্লাহাটে মসজিদের জমি কাটার অভিযোগে চাঞ্চল্য, তদন্তে ভূমি অফিস
আল হাফিজ মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পশ্চিম কাহালপুর গ্রামে একটি মসজিদের জমি কেটে নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জাহাঙ্গীর (৫৫) নামের এক ব্যক্তি মসজিদের জমি থেকে মাটি কেটে নিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম কাহালপুর এলাকার কাজী ও খাকি বাড়ি জামে মসজিদ দুই গ্রামের মুসল্লিদের নামাজ আদায়ের অন্যতম কেন্দ্র। মসজিদের সীমানা ঘেঁষেই অভিযুক্ত জাহাঙ্গীরের বাড়ি অবস্থিত। অভিযোগ রয়েছে, তিনি কাউকে না জানিয়ে মসজিদের জায়গা থেকে মাটি কেটে নিয়ে নিজের সুবিধামতো রাস্তা নির্মাণের উদ্যোগ নেন।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বলেন, “জাহাঙ্গীর কাউকে অবহিত না করেই মসজিদের জায়গা থেকে মাটি কেটে নিয়েছেন। এখান থেকে রাস্তা করার চেষ্টা করা হচ্ছে। কমিটির পক্ষ থেকে এবং মুসল্লিদের স্বার্থে আমরা এটি মেনে নিতে পারি না।”
এ বিষয়ে স্থানীয় মুরব্বি কিরাণ কাজী বলেন, “জাহাঙ্গীর জোরপূর্বক মসজিদের জমির ওপর দখল প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে আমাদের মনে হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ রয়েছে।”
স্থানীয়দের অভিযোগ, রাস্তা নির্মাণ নিয়ে বিরোধের এক পর্যায়ে জাহাঙ্গীর ভূমি অফিসে রাস্তা না দেওয়ার অভিযোগ উল্লেখ করে একটি আবেদনও করেছেন। এর পরিপ্রেক্ষিতে ভূমি অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নায়েব) ঘটনাস্থল পরিদর্শন করে সরেজমিন তদন্ত সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
তবে সকল অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত জাহাঙ্গীর। তিনি বলেন, “আমি কোনো রাস্তা করার জন্য মাটি কাটিনি। কবরস্থানের একটি স্থানে মাটি দেওয়ার প্রয়োজন হওয়ায় মাটি নিয়েছি। নজরুল কাজী আমাকে মৌখিকভাবে অনুমতি দিয়েছিলেন।”
অন্যদিকে জাহাঙ্গীরের এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেছেন নজরুল কাজী। তিনি বলেন, “আমি জাহাঙ্গীরকে কখনো মসজিদের জায়গা থেকে মাটি কাটার অনুমতি দিইনি। তিনি নিজের ইচ্ছামতো এ কাজ করেছেন।”
ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম কাহালপুর এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভূমি অফিসের তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

Verified by MonsterInsights