সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
কুড়িগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা, নারী-শিশুসহ ৬ জনকে ঠেলে দিতে চাইল বিএসএফ, বিজিবির কড়া নজরদারি দূর্গাপুরে ধর্ষণ ধামাচাপা দেয়ার চেষ্টা বোচাগঞ্জে প্রায় ২০ কোটি টাকা ব্যায়ে নির্মান কাজের উদ্বোধন সহ রৌফ চৌধুরীর অডিটোরিয়াম পরিদর্শন করলেন এমপি পিনাক চৌধুরী ঠাকুরগাঁও জেলায় ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ! প্রেমিকসহ আটক ৩ জনঃ মোল্লাহাটে তরুণীর মৃত্যু: আত্মহত্যা নাকি নির্যাতনের শিকার, পরিবারের অভিযোগ সুন্দরবন বুদ্ধ আম্বেদকর ওয়েলফেয়ার ট্রাস্ট -এর উদ্যোগে জয়নগর ১ নম্বর ব্লকের ব্লক উন্নয়ন পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কতৃক ১(এক)কেজি গাজা সহ দুই মাদক কারবারি আটক। তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ২২নং ওয়ার্ড শাখার ঈদ পূর্ণমিলনী ও আনন্দ ভ্রমণ সম্পন্ন। জেলা পর্যায়ে Start Up, Science Project & Innovation Idea Showcasing Program-এর শুভ উদ্বোধন শিশুশ্রমকে লাল কার্ড দেখাই: শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত করি, প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত কর্মসংস্থান গড়ি
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
৩ নং বাহিরচর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে এলাকাবাসী দেখতে চাই জহুরুল ইসলাম বিজলী মালিথা কে
/ ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

৩ নং বাহিরচর ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে এলাকাবাসী দেখতে চাই জহুরুল ইসলাম বিজলী মালিথা কে

নাসিম উদ্দীন স্টাফ রিপোর্টারঃ

ত্যাগী ও দলের দুঃসময়ে থেকে বিএনপির আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন তাদের মধ্যে অন্যতম জনপ্রিয়, জননেতা সাবেক ছাএনেতা, এবং বাহিরচর ইউনিয়ন সহ- সভাপতি, ভেড়ামারা উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃজহুরুল ইসলাম বিজলী মালিথা কে আসন্ন ৩ নং বাহিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমজনতা চেয়ারম্যান হিসেবে দেখতে চায়।

রাজনিতীতে যারা ত্যাগী নিরঅহংকার ও কর্মিবান্ধব সংগঠক তারাই অসহায় গরিব সাধারন জনগনের বিপদে-পাশে থাকবে তাদেরকেই নির্বাচিত করবে ভোটাররা। তবে আসন্ন ৩ নং বাহিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এবারে চিএ সম্পুর্ন ভিন্ন।

তবে সাধারণ জনতার সাথে কথা বলে এমনই তথ্য জানা গেছে, গরীবের বন্ধু পিতা মৃত নুর ইসলাম মালিথা, মাতা মৃত জহুরা বেগম, এর পুত্র এবং কুষ্টিয়া-২ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম এর ভাতিজা, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভেড়ামারা উপজেলা শাখা আহবায়ক এবং ভেড়ামারা উপজেলা সাবেক চেয়ারম্যান, ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র জনপ্রিয় জননেতা অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম এর ভাতিজা মেঃ জহুরুল ইসলাম বিজলী মালিথা আসন্ন ৩ নং বাহিরচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আভাস পাওয়া যাচ্ছে তৃণমুল পর্যায়ের ভোটারদের মাঝে।

আসন্ন ৩ নং বাহিরচর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জহুরুল ইসলাম বিজলী মালিথা পেশাই একজন ব্যবসায়িক,
জন্ম ১৯৭৩ সালে, স্ত্রী মোছাম্মৎ নাসরিন খাতুন, এক ছেলে, এক মেয়ে, ছেলের নাম নাহিদ ইসলাম বিএসসি ইঞ্জিনিয়ার শেষ বর্ষ শিক্ষার্থী, মেয়ে, জান্নাতুল ফৈরদৌস উর্মি, মাস্টার্স শিক্ষার্থী,পারিবারিকও ব্যাবসিক জীবনে তিনি যে সফলতা যেভাবে অর্জন করেছে ঠিক সেভাবেই তিনি তার ৩৫ বছর বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সাথে অন্তর্ভুক্ত হয়ে,জীবনের পথ চলা শুরু করেছে, তিনি বলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারের সাথে অন্তর্ভুক্ত থাকতে চায়।

জহুরুল ইসলাম বিজলী মালিথা, তিনি রাজনীতি বা জনপ্রতিনিধিত্বকে কখনো ব্যক্তিগত লাভের মাধ্যম হিসেবে দেখেন না। বরং মানুষের সেবা করার মানসিকতা থেকেই তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। একজন সফল ব্যবসায়ী হিসেবে মহান সৃষ্টিকর্তা তাকে ব্যবসায় সফলতা দিয়েছেন এবং তিনি সেই অর্জনে সন্তুষ্ট। এখন তিনি নিজের অভিজ্ঞতা, সামর্থ্য ও সামাজিক দায়বদ্ধতা থেকে বাহিরচর ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করতে চান।

তিনি জানান, চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার অনেক আগ থেকেই ধর্ম-বর্ণ নির্বিশেষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছেন। যাত্রী ছাওনী মসজিদের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন,খড়তলা মাদ্রাসা প্রতিষ্ঠাতা, এবং সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন,এছাড়া বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানে ব্যক্তিগত অর্থায়নে সহযোগিতা করেছেন। এছাড়াও ঈদ, পূজা ও বিভিন্ন উৎসবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক দায়িত্ব পালন করেছেন।

তার মতে, একটি আধুনিক ও সুন্দর সমাজ গঠনের জন্য প্রয়োজন সবার অংশগ্রহণ এবং ন্যায়ভিত্তিক নেতৃত্ব। তিনি বাহিরচর ইউনিয়নকে একটি মাদক, সন্ত্রাস ও ইভটিজিংমুক্ত নিরাপদ সমাজ হিসেবে গড়ে তুলতে চান। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে তিনি ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন।

জহুরুল ইসলাম বিজলী মালিথা বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার ও পুরো সমাজকে ধ্বংস করে দেয়। তাই মাদকের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে। যুব সমাজকে খেলাধুলা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সুবিধাবঞ্চিত মানুষের জন্য সরকারি সকল সুযোগ-সুবিধা সঠিকভাবে পৌঁছে দিতে তিনি কাজ করবেন। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ, ভিজিডিসহ বিভিন্ন সরকারি সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে যায়, সে বিষয়ে কঠোর নজরদারি থাকবে বলে জানান তিনি।

স্থানীয়দের মতে, জহুরুল ইসলাম বিজলী মালিথা একজন সহজ-সরল ও মানবিক মানুষ। সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর কারণে ইতোমধ্যে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। বিশেষ করে তরুণ সমাজ তার নেতৃত্বে একটি আধুনিক, উন্নত ও বৈষম্যহীন বাহিরচর ইউনিয়নের স্বপ্ন দেখছে।

সবশেষে জহুরুল ইসলাম বিজলী মালিথা ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করে বলেন, “আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝে থাকতে চাই। আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ একটি সুন্দর, আধুনিক ও মানবিক বাহিরচর ইউনিয়ন গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।” ইনশাআল্লাহ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights