বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন [gtranslate]
ব্রেকিং নিউজঃ
রাজারহাটে জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত, সবুজায়নে জোরালো বার্তা ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়ঃ স গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার হবিগঞ্জের বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে পাঠদান গাইবান্ধার সাঘাটায় উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও ক্রেতা গ্রেফতার গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এসেছেখাল পুনঃখনন কাজ পরিদর্শনে জেলা প্রশাসক মাসুদুর রহমান ধামইরহাটে বিশ্বকাপ উন্মাদনা আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরবাইক ও মাইক্রোবাস শোডাউন গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা, ‘মেসি-মেসি’ ধ্বনিতে মুখর শহর শেরপুরে শ্রীবরদী সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ৩টি ভারতীয় গরু জব্দ করেন ধামইরহাটে জাকস ফাউন্ডেশনের বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেন
বিজ্ঞপ্তিঃ
ব্রেকি নিউজ*** দেশও বিদেশ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।*বিজয় ২৪ টিভি  খবর ও বিজ্ঞাপন প্রচার করতে  যোগাযোগ করুন:gmail :bijoy24tv2024@gmail.com* হোয়াটসঅ্যাপ নাম্বার ০১৭৪৩৮৮৯০৬৮।*সবার পাশে Bijoy 24 TV* আপনারা দেখছেন বিজয় ২৪ টিভি ধন্যবাদ।
দিনাজপুরে বোচা গঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ ও মোটরসাইকেল শোভাযাত্রা।
/ ২৪ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

দিনাজপুরে বোচা গঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ ও মোটরসাইকেল শোভাযাত্রা।

স্টাফ রিপোর্টার
মিজানুর রহমান

বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে সারা দেশের মতো দিনাজপুরেও ছড়িয়ে পড়েছে ফুটবল উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বৃষ্টি উপেক্ষা করে শহরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করেছেন আর্জেন্টিনা সমর্থকরা।
শুক্রবার (১২ জুন) বিকেল ৫ টায় দিনাজপুর বোতাগঞ্জ শহরের বড়মাঠ থেকে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর ব্যানারে একটি বিশাল আনন্দ ও মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে গোত্রাগঞ্জ ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের গায়ে ছিল আর্জেন্টিনার সাদা আকাশী জার্সি। হাতে ছিল জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন। বৃষ্টির মাঝেও প্রিয় দলের স্লোগান ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ফুটবলপ্রেমীদের প্রাণবন্ত অংশগ্রহণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শোভাযাত্রায় অংশ নেওয়া আর্জেন্টিনা সমর্থক অমৃত ফয়সাল সেকেন্দার আলী সহ রাশেদ বলেন, “ছোটবেলা থেকেই আমি আর্জেন্টিনা দলের সমর্থক। দলটির নান্দনিক ও আক্রমণাত্মক খেলা সবসময় আমাকে মুগ্ধ করে। আশা করছি, এবার আর্জেন্টিনা হেক্সা জয়ের স্বপ্ন পূরণ করবে।”
আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর আহ্বায়ক মো. রুবেল ইসলাম বলেন, “অন্যান্য আসরের মতো এবারও আর্জেন্টিনা ভালো খেলবে বলে আমরা আশাবাদী। দলের প্রতি সমর্থকদের ভালোবাসা ও বিশ্বাস আগের মতোই অটুট রয়েছে। আমরা প্রত্যাশা করছি, আর্জেন্টিনা বিশ্বকাপ শিরোপা জয় করবে।”
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর অমৃত ফয়সাল ও সেকেন্দার আলী, মো. রুবেল ইসলাম, হ্যান্ডসেট দলের নেতৃবৃন্দ সম্পাদক এমবি বিপুল রায়, মো. রাজিউল ইসলাম, ইমরান আলি রাজুসহ বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী।
বিশ্বকাপকে ঘিরে বোচাগঞ্জে ফুটবলপ্রেমীদের এমন উৎসবমুখর আয়োজন শহরজুড়ে নতুন মাত্রার উচ্ছ্বাস সৃষ্টি করেছে। আর্জেন্টিনা সমর্থকদের প্রত্যাশা, তাদের প্রিয় দল এবার বিশ্বকাপের শিরোপা জিতে সমর্থকদের স্বপ্ন পূরণ করবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
Verified by MonsterInsights